Connect with us

ভাইরাল খবর

“বাংলার রক্ষক সেজে নাটক করছেন মমতা” — তৃণমূলের ভাষা আন্দোলনকে কটাক্ষ শুভেন্দুর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফের একবার বাংলার ভাষা ও সংস্কৃতি রক্ষার ডাক দিয়েছেন। ধর্মতলায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, ভিনরাজ্যে থাকা বাঙালিরা নানা ভাবে ‘বঞ্চনার’ শিকার হচ্ছেন। সেই প্রসঙ্গ টেনেই মুখ্যমন্ত্রীর ঘোষণা— ‘বাংলা ভাষা ও সংস্কৃতির উপর কোনও আঘাত বরদাস্ত করা হবে না’। এই লক্ষ্যেই ২৭ জুলাই ‘নানুর দিবস’ থেকে শুরু হবে লাগাতার প্রতিবাদ কর্মসূচি, যা চলবে আগামী বিধানসভা ভোট পর্যন্ত।

তবে মুখ্যমন্ত্রীর এই ভাষা আন্দোলনের ডাক ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কটাক্ষ করে প্রশ্ন তোলেন, “বাংলা ভাষা রক্ষা করার উনি কে?”

আরও পড়ুনঃ পাচারের আগেই রক্ষা, শিলিগুড়ি স্টেশনে ৫৬ যুবতী উদ্ধার করল রেল পুলিশ

শুভেন্দুর অভিযোগ, “যাঁরা নিজেরাই অতীতে বাংলার মান-অভিমানে আঘাত করেছেন, তাঁদের মুখে আজ ভাষার মর্যাদা নিয়ে কথা মানায় না।” তিনি বলেন, “প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার সময় প্রথম বিরোধিতা করেছিলেন মমতা নিজেই। যাঁদের আজ ‘অশুভ শক্তি’ বলেন, সেই বিজেপির প্রতিষ্ঠাতা কিন্তু একজন বাঙালি— ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।”

Advertisement
ads

শুভেন্দু আরও স্মরণ করিয়ে দেন, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাক্তন এবং বর্তমান অর্থনৈতিক উপদেষ্টা দু’জনেই বাঙালি। এমনকী সদ্য নিযুক্ত হরিয়ানার রাজ্যপালও বাঙালি।

তৃণমূল নেত্রীর ভাষা আন্দোলনের ডাককে তিনি ‘নাটক’ বলে উল্লেখ করেন এবং বলেন, “ভাষা-সংস্কৃতির নামে নতুন রাজনৈতিক ইস্যু তৈরির চেষ্টা চলছে। বাংলার মানুষ এসব নাটক বুঝে গিয়েছে।”

এই ইস্যু ঘিরে আগামী দিনগুলিতে রাজ্য রাজনীতিতে উত্তেজনা যে আরও বাড়বে, তা এখনই স্পষ্ট। ভাষা-আবেগকে ঘিরে ফের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠছে Bangaliyana

Advertisement
ads
Continue Reading
Advertisement
Developer