বারুইপুর এসপি অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! নির্যাতিতার পরিবারের সঙ্গে দীর্ঘ বৈঠক
Connect with us

ভাইরাল খবর

বারুইপুর এসপি অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! নির্যাতিতার পরিবারের সঙ্গে দীর্ঘ বৈঠক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বারুইপুর (Baruipur)-এর নাবালিকা নির্যাতন ও হত্যা মামলার তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে পৌঁছালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে (Nabanna) তারাতলা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করার পর তিনি সরাসরি বারুইপুর পুলিশ সুপারের (SP) কার্যালয়ে যান। সেখানে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাঁদের অভিযোগ, দাবি ও উদ্বেগের বিষয়গুলি শোনেন।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি (DGP) সিদ্ধিনাথ গুপ্ত-সহ পুলিশ প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক। তদন্তের (Investigation) বর্তমান অগ্রগতি, গ্রেফতার হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ, ফরেনসিক (Forensic) পরীক্ষার অগ্রগতি এবং পরবর্তী তদন্তের রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

প্রসঙ্গত, গত রবিবার স্থানীয় একটি পুকুর থেকে ১২ বছরের নাবালিকার দেহ উদ্ধার হওয়ার পর থেকেই বারুইপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় গণধর্ষণ ও খুনের অভিযোগে আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল এবং দিবাকর সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে এক যুবকের মৃত্যুও হয়। জানা গিয়েছে, সেই মৃত যুবকের পরিবারের সঙ্গেও মুখ্যমন্ত্রী কথা বলবেন।

এর আগে মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। সোমবার তিনি জানিয়েছিলেন, পরিবার যে সব দাবি করেছে, সেগুলি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে। মঙ্গলবারের বৈঠকেও তদন্তে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি (Legal) ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।

Advertisement
ads ads

এদিকে, মুখ্যমন্ত্রীর সফরের আগে থেকেই বারুইপুরে রাজনৈতিক তৎপরতা ছিল তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা এলাকায় যান এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। স্থানীয়দের বিক্ষোভের জেরে কিছু সময় উত্তেজনাও তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রশাসনের দাবি, তদন্ত দ্রুত শেষ করে আদালতে (Court) চার্জশিট পেশ করার লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।

Continue Reading
Advertisement ads