Connect with us

রাজনীতি

২১ জুলাইয়ের সভা ফাঁকি দিয়ে তৃণমূল নেতার জুয়ার আসর, পুলিশের হাতে ধরা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের সভায় না গিয়ে নিজের বাড়িতে বসিয়েছিলেন জুয়ার আসর। অবশেষে পুলিশের হানায় ফাঁস হল ঘটনা। তৃণমূলের অঞ্চল সভাপতি বলাই দত্ত (Balai Dutta) সহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) মনীন্দ্রনগর এলাকায়।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বলাই দত্তের বাড়িতে অভিযান চালানো হয়। সেই সময় বাড়ির ভিতর থেকে বাজেয়াপ্ত করা হয় প্রায় ২ লক্ষ নগদ টাকা। ধৃতদের মধ্যে রয়েছেন মনীন্দ্রনগর অঞ্চলের তৃণমূল সভাপতি বলাই দত্ত। তার বিরুদ্ধে অভিযোগ, কর্মীদের গাড়িতে পাঠিয়ে নিজে থেকে যান এবং নিজস্ব বাসভবনে নিয়মিত জুয়ার আয়োজন করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলাই দত্ত বহরমপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা আইজুদ্দিন মন্ডলের ঘনিষ্ঠ। অভিযোগ, আইজুদ্দিন মন্ডলের সুপারিশেই বলাই ওই অঞ্চল সভাপতির দায়িত্ব পান। তবে এই প্রথম নয়, দীর্ঘদিন ধরেই বলাই দত্তের বাড়িতে এমন জুয়ার আসর বসত বলে দাবি স্থানীয়দের।

আরও পড়ুনঃ “বাংলার রক্ষক সেজে নাটক করছেন মমতা” — তৃণমূলের ভাষা আন্দোলনকে কটাক্ষ শুভেন্দুর

Advertisement
ads

এক বাসিন্দা জানান, “তার বাড়িতে প্রতিদিনই অচেনা লোকজনের ভিড় থাকত। আমরা অনেক কিছু জানলেও, উনি তৃণমূল নেতা হওয়ায় কেউ কিছু বলার সাহস পেতাম না।”

তবে পুলিশের হানায় এবং বলাই দত্তের গ্রেফতারে স্বস্তিতে এলাকাবাসী। তাঁদের আশা, “Law is finally taking its course.”

ধৃতদের মঙ্গলবার বহরমপুর এসিজিএম আদালতে পেশ করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে জুয়ার চক্রের সঙ্গে অন্য কোনও প্রভাবশালী যুক্ত কি না, তা খতিয়ে দেখছে। তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement
ads
Continue Reading
Advertisement
Developer