ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার সুপারি! ৫০০ কোটিরও বেশি পুরস্কারের বিল আনছে ইরান
Connect with us

বিশ্বের খবর

ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার সুপারি! ৫০০ কোটিরও বেশি পুরস্কারের বিল আনছে ইরান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মধ্যপ্রাচ্যে (Middle East) ফের বাড়ছে যুদ্ধের উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে (Benjamin Netanyahu) হত্যা করতে পারলে বিপুল আর্থিক পুরস্কার দেওয়ার প্রস্তাব ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ইরানের সংসদে (Parliament) এ নিয়ে একটি নতুন বিল আনার প্রস্তুতি চলছে।

সূত্রের খবর, প্রস্তাবিত বিলে ট্রাম্প, নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে হত্যা করতে পারলে প্রায় ৫৮ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫০০ কোটিরও বেশি পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে। যদিও বিলটি এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজির দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর জন্য এই নেতারাই দায়ী। সেই কারণেই ‘পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা’ নেওয়ার কথা ভাবছে তেহরান (Tehran)। এর মাঝেই ইরানে নতুন করে মার্কিন হামলার আশঙ্কা তৈরি হয়েছে, যার জেরে পরিস্থিতি মোকাবিলায় ইরানের সাধারণ নাগরিক ও মহিলাদের একে-৪৭ (AK-47) রাইফেল চালানোর জরুরি অস্ত্র প্রশিক্ষণ (weapon training) দিতে শুরু করেছে সে দেশের সেনাবাহিনী।

এদিকে এই প্রস্তাব সামনে আসতেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে উদ্বেগ বেড়েছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের পদক্ষেপ কার্যকর হলে আমেরিকা (USA), ইজরায়েল (Israel) এবং ইরানের সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে। যুদ্ধবিরতির আবহেও নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিম এশিয়ায়।

Advertisement
ads

অন্যদিকে, মার্কিন প্রশাসন আগেই হুঁশিয়ারি দিয়েছিল—ট্রাম্পের উপর হামলার চেষ্টা হলে ইরানের বিরুদ্ধে ভয়াবহ সামরিক পদক্ষেপ নেওয়া হবে। ফলে গোটা পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

Continue Reading
Advertisement