কেন্দ্রের ‘ফরেনার্স অ্যাক্ট’ এবার কার্যকর বঙ্গে! অনুপ্রবেশ রুখতে ‘আর আদালত নয়, ধরে সোজা বিএসএফের হাতে
Connect with us

ভাইরাল খবর

কেন্দ্রের ‘ফরেনার্স অ্যাক্ট’ এবার কার্যকর বঙ্গে! অনুপ্রবেশ রুখতে ‘আর আদালত নয়, ধরে সোজা বিএসএফের হাতে

Dipa Chakraborty

Published

on

জিটাল ডেস্কঃ রাজ্যে অনুপ্রবেশ (Infiltration) রুখতে এবং অবৈধ বাংলাদেশিদের বহিষ্কার করতে এবার নজিরবিহীন কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে হাওড়ার জেলাশাসকের কার্যালয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি। সেখানেই পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, সিএএ (CAA) বা নাগরিকত্ব সংশোধন আইনের আওতার বাইরে থাকা কোনো অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লে তাঁদের আর আদালতে (Court) পেশ করার প্রয়োজন নেই।

মুখ্যমন্ত্রী সাফ জানান, হাওড়া স্টেশন (Howrah Station) বা রাজ্যের কোথাও কোনো অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে তাঁকে ভালো করে খাওয়াদাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রাপোল বা বসিরহাট সীমান্তের বর্ডার আউটপোস্ট বা বিওপি (BOP)-তে বিএসএফের হাতে তুলে দিতে হবে। এরপর সীমান্তরক্ষী বাহিনী প্রটোকল (Protocol) মেনে বাংলাদেশের বিজিবি-র হাতে তাদের সমর্পণ করবে। প্রতি সপ্তাহে কতজন এমন অনুপ্রবেশকারী ধরা পড়ল, সেই পরিসংখ্যান সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে বা সিএমও (CMO)-তে পাঠাতে হবে।

কেন্দ্রীয় সরকারের ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট’ (Immigration and Foreigners Act) অনুযায়ী পাঠানো এই নির্দেশিকাটি বিগত সরকার কার্যকর করেনি, যা শুভেন্দু সরকার গত বুধবার থেকেই বঙ্গে লাগু করেছে। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, এই আইনের ফলে মতুয়া বা হিন্দুসহ কোনো অ-মুসলিম শরণার্থীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে আসা নির্যাতিত সংখ্যালঘুরা যথাযথ প্রক্রিয়ায় ভারতের নাগরিকত্ব (Citizenship) পাবেন এবং পুলিশ তাঁদের কোনোভাবেই হেনস্থা করতে পারবে না।

Advertisement
ads

এর পাশাপাশি, হাওড়া পুরসভার নাগরিক পরিষেবা সচল রাখতে এবং পানীয় জল ও নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য একটি কো-অর্ডিনেশন কমিটি (Coordination Committee) গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ডিলিমিটেশনের কাজ শেষ করে এই বছরের মধ্যেই হাওড়া পুরসভার নির্বাচন (Election) করার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

Continue Reading
Advertisement