বঙ্গে বিজেপি সরকারে এসেই কড়া দাওয়াই! উশৃঙ্খলা এবং দলবিরোধী কাজ রুখতে ৫০-এর বেশি কর্মীকে শোকজ
Connect with us

ভাইরাল খবর

বঙ্গে বিজেপি সরকারে এসেই কড়া দাওয়াই! উশৃঙ্খলা এবং দলবিরোধী কাজ রুখতে ৫০-এর বেশি কর্মীকে শোকজ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোট-পরবর্তী অশান্তি (Post-poll Violence) ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে ৫০ জনের বেশি বিজেপি (BJP) কর্মীকে শো-কজ (Show Cause) করল বঙ্গ বিজেপি। দলীয় নির্দেশ অমান্য করে বিরোধী দলের কর্মীদের হুমকি, মারধর, পার্টি অফিস দখল-সহ একাধিক অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে।

বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি (Disciplinary Committee) অভিযুক্ত কর্মীদের এক সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাঁরা দলের কোনও সাংগঠনিক কাজে অংশ নিতে পারবেন না।

দল সূত্রে খবর, সরকার গঠনের পর থেকেই কর্মীদের আচরণ নিয়ে সতর্ক অবস্থান নেয় বিজেপি। কোনও ধরনের রাজনৈতিক উশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল। নেতাকর্মীদের অনৈতিক কাজের উপর নজর রাখতে গঠন করা হয় শৃঙ্খলারক্ষা কমিটিও।

সম্প্রতি দলীয় বৈঠকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, “দলের তৃণমূলিকরণ করা যাবে না।” তিনি আরও বলেন, ইউনিয়ন দখল, অটো-টোটো ইউনিয়নে হস্তক্ষেপ কিংবা অন্য দলের পার্টি অফিস দখলের মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
ads

সেই বার্তার বাস্তব প্রয়োগ হিসেবেই এবার একাধিক কর্মীর বিরুদ্ধে শো-কজ নোটিস জারি করা হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায় (Pratap Bandyopadhyay) জানিয়েছেন, সংগঠন বিরোধী কাজের অভিযোগে বিভিন্ন জেলা থেকে অভিযোগ এসেছে। প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা— বিশেষ করে পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম (Jhargram) সহ একাধিক এলাকা থেকে বেশি অভিযোগ জমা পড়েছে। যদিও আপাতত অভিযুক্তদের সাসপেন্ড (Suspend) না করে কারণ দর্শানোর সুযোগ দিচ্ছে বিজেপি নেতৃত্ব।

Advertisement
ads
Continue Reading
Advertisement