সরকারি দফতরে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে বড় পদক্ষেপ! নবান্নে শুরু হচ্ছে ‘ম্যানপাওয়ার অডিট'
Connect with us

ভাইরাল খবর

সরকারি দফতরে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে বড় পদক্ষেপ! নবান্নে শুরু হচ্ছে ‘ম্যানপাওয়ার অডিট’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি দফতরে আউটসোর্সিং (Outsourcing) বা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে এবার বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। বিভিন্ন সরকারি দফতরে কর্মরত এই ধরনের কর্মচারীদের প্রকৃত প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে এবং নিয়োগ প্রক্রিয়ায় কোনও আর্থিক অসঙ্গতি বা দুর্নীতি হয়েছে কিনা, তা চিহ্নিত করতে একটি ব্যাপক ‘ম্যানপাওয়ার অডিট’ (Manpower Audit) শুরু করেছে রাজ্য সরকার। নবান্ন (Nabanna) সূত্রে খবর, বহিরাগত এজেন্সির মাধ্যমে কাজ করা কর্মীদের সংখ্যা, কাজের ধরণ এবং তাঁদের বেতন বাবদ রাজ্য কোষাগার থেকে প্রতি মাসে খরচের একটি স্বচ্ছ খতিয়ান তৈরি করতেই এই বিশেষ অডিট করা হচ্ছে।

সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের পর থেকে ‘ওয়েবেল’ কর্মী পাঠানোর টেন্ডারে (Tender) অংশ নেওয়া বন্ধ করার পর, বর্তমানে কর্মিবর্গ বিভাগের অধীনে থাকা ‘ওয়েবেল টেকনোলজি লিমিটেড’ বিভিন্ন সরকারি দফতরে কর্মী সরবরাহের দায়িত্ব সামলাচ্ছে। এই হাতবদলের পর সামগ্রিক নিয়োগের কাঠামোয় কোনও গলদ রয়েছে কিনা, তা পরিষ্কার করাই সরকারের লক্ষ্য।

এই অডিট প্রক্রিয়ায় সবচেয়ে বেশি নজরে রয়েছে ‘বাংলা সহায়তা কেন্দ্র’ বা বিএসকে (BSK)। রাজ্যের ২৩টি জেলা জুড়ে প্রায় ৪,০০০ বিএসকে-তে থার্ড পার্টি ভেন্ডরের (Vendor) মাধ্যমে প্রায় ১২,০০০ চুক্তিভিত্তিক কর্মী নিযুক্ত আছেন। এক সরকারি আধিকারিকের দাবি, ডিজিটাল পরিষেবা দেওয়ার জন্য যেখানে ইতিমধ্যেই ‘কমন সার্ভিস সেন্টার’ চালু ছিল, সেখানে নতুন করে বিএসকে খোলার জরুরি প্রয়োজন ছিল না। বর্তমানে বহু বিএসকে-তে কাজ অত্যন্ত কম থাকায়, প্রতি বছর রাজ্য সরকারের কোষাগার থেকে একটি বড় অঙ্কের অর্থের অপচয় হচ্ছে বলে অভিযোগ উঠছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement