ভাইরাল খবর
হোল্ডিং স্টেশন নিয়ে বড় তথ্য দিলেন শুভেন্দুর! ৭ জুলাই দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক কেন্দ্র-রাজ্যের
ডিজিটাল ডেস্কঃ অবৈধ অনুপ্রবেশ (Illegal Infiltration) এবং জনবিন্যাস পরিবর্তন (Demographic Change) রুখতে আগামী ৭ জুলাই দিল্লিতে (Delhi) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Union Ministry of Home Affairs) ও পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। বৈঠকে রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary), স্বরাষ্ট্রসচিব (Home Secretary) সহ শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজেও বৈঠকে যোগ দেবেন বলে জানা গেছে।
বুধবার জোকায় (Joka) ভারত সেবাশ্রম হাসপাতালের (Bharat Sevashram Hospital) অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অনুপ্রবেশ রোধে রাজ্যের নেওয়া একাধিক পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নির্দেশিকা মেনে রাজ্য ও কেন্দ্র যৌথভাবে কাজ করছে।
গত ৪৫ দিনে সীমান্ত এলাকায় বিএসএফের (BSF) জন্য জমি হস্তান্তর করা হয়েছে এবং ১২টি হোল্ডিং স্টেশন (Holding Station) তৈরি করা হয়েছে বলে জানান তিনি। তাঁর দাবি, এই স্টেশনগুলির মাধ্যমে প্রায় ১০ হাজার অনুপ্রবেশকারীকে (Infiltrators) প্রোটোকল মেনে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে আরও প্রায় দেড় হাজার ব্যক্তি সেখানে রয়েছে। সীমান্তবর্তী থানাগুলি এখন বিএসএফের সঙ্গে সমন্বয় করে সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের সরাসরি হোল্ডিং স্টেশনে পাঠাচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি ভোটার তালিকা (Voter List) থেকে বাদ পড়া নাম নিয়েও কাজ চলছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী ১ আগস্ট থেকে ডিজিটাল মাধ্যমে জাতিগত জনগণনা (Digital Census) শুরু হবে এবং চূড়ান্ত ফল প্রকাশিত হবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি মধ্যরাতে। এই প্রক্রিয়ায় স্বঘোষণা (Self Declaration) ব্যবস্থাও থাকবে। এদিকে কেন্দ্রীয় সরকার জনবিন্যাস পরিবর্তন নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে, যা শীঘ্রই পশ্চিমবঙ্গ সফর করবে। এই কমিটি বিভিন্ন রাজ্যে গিয়ে বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করবে এবং কেন্দ্রকে রিপোর্ট দেবে।
রাজনৈতিক মহলের মতে, আসন্ন এই বৈঠক এবং কেন্দ্রীয় কমিটির সফর পশ্চিমবঙ্গের সীমান্ত নিরাপত্তা ও রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
