জমি সেচ দফতরের, মেলেনি বৈধ নথি! শওকত মোল্লার ছেলের ক্যাফে নিয়ে কড়া নোটিশ প্রশাসনের
Connect with us

রাজনীতি

জমি সেচ দফতরের, মেলেনি বৈধ নথি! শওকত মোল্লার ছেলের ক্যাফে নিয়ে কড়া নোটিশ প্রশাসনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ক্যানিং (Canning) এলাকায় মাতলা নদীর (Matla River) চর দখল করে তৈরি হওয়া বিলাসবহুল ক্যাফে ‘অরণ্যের কূলে’ (Aranyer Kule) নিয়ে বড় পদক্ষেপ করল জেলা প্রশাসন। ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার (Shaukat Molla) ছেলে ইমরান মোল্লার (Imran Molla) মালিকানাধীন এই ক্যাফেটি সাত দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ২৯ জুনের (June 29) মধ্যে মালিকপক্ষকে নিজ উদ্যোগে কাঠামো (structure) ভেঙে ফেলতে হবে। নির্ধারিত সময়সীমা (deadline) পেরিয়ে গেলে প্রশাসন নিজেই বুলডোজার (bulldozer) দিয়ে উচ্ছেদ অভিযান চালাবে এবং তার খরচও মালিককেই বহন করতে হবে।

তদন্তে উঠে এসেছে, সেচ দপ্তরের (Irrigation Department) জমি এবং ম্যানগ্রোভ (mangrove) ধ্বংস করে নদীর চর দখল করে এই ক্যাফে গড়ে তোলা হয়েছে। জমির বৈধ নথি (documents) দেখাতে না পারায় প্রশাসন এই কঠোর সিদ্ধান্ত নেয়। ক্যানিং মহকুমা শাসকের (SDO office) দফতর থেকে আগেই নোটিস জারি করা হয়েছিল। শুনানিতে ইমরানের আইনজীবী উপস্থিত থাকলেও বৈধ কাগজপত্র উপস্থাপন করা যায়নি। এরপরই উচ্ছেদের নির্দেশ কার্যকর হয়।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব (political influence) কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ নির্মাণ চলছিল। তবে ক্ষমতার পরিবর্তনের পর প্রশাসন এখন কঠোর অবস্থান নিয়েছে। এছাড়াও মাতলা নদীর চরে আরও একাধিক বেআইনি দোকান ও নির্মাণ (illegal constructions) চিহ্নিত হয়েছে। সেগুলির নথি যাচাই চলছে বলে প্রশাসন জানিয়েছে।

Advertisement
ads ads

প্রশাসনের এই সিদ্ধান্তে স্থানীয়দের একাংশ স্বস্তি প্রকাশ করলেও, পুরো এলাকায় এখন চরম উত্তেজনা (tension) তৈরি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই ক্যাফে ভাঙা হবে কি না, তা নিয়ে নজর রয়েছে সবার।

Continue Reading
Advertisement ads