অফবিট
দিল্লি হাই কোর্টে ভারচুয়াল শুনানির আগে আইনজীবীর চুম্বনের ঘটনা ভাইরাল, তীব্র প্রতিক্রিয়া নেটদুনিয়ায়
ডিজিটাল ডেস্কঃ আদালত (Court)—যেখানে আইনই শেষ কথা, আবেগ বা সম্পর্কের জায়গা সেখানে নেই। কিন্তু সেই গম্ভীর পরিসরেই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। ভারচুয়াল (Virtual) শুনানির শুরু হওয়ার আগেই এক আইনজীবীর (Lawyer) কাণ্ড ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ঘটনাটি ঘটেছে দিল্লি হাই কোর্টে (Delhi High Court)।
জানা গেছে, মঙ্গলবার হাই কোর্টে একটি মামলার ভারচুয়াল শুনানি শুরুর ঠিক আগে ঘটেছে এই ঘটনা। তখনও বিচারপতি (Judge) আসেননি, সব পক্ষ তাঁদের অপেক্ষায় ছিলেন। সেই সময়েই এক আইনজীবীর কক্ষে ঘটে অস্বস্তিকর ঘটনা।
ভিডিও ফুটেজে (Video Footage) দেখা যাচ্ছে—আদালতের পোশাকে (Robe) বসে রয়েছেন এক পুরুষ আইনজীবী, তাঁর মুখের কিছু অংশ দেখা যাচ্ছে। সামনে শাড়ি পরা (Saree-clad) এক মহিলা দাঁড়িয়ে। হঠাৎই আইনজীবী মহিলার হাত ধরে টানেন। আপত্তি করেন মহিলা, বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু জোর করে তাঁকে চুম্বন (Kiss) করেন ওই আইনজীবী। পরে দ্রুত মহিলা সরে যান।
Welcome to Digital India Justice 😂
Court is online… but judge forgot it’s LIVE! ☠️
When tech meets tradition
— and the camera off button loses the case! 🤣 pic.twitter.com/1GbfOFQ6w7— ShoneeKapoor (@ShoneeKapoor) October 15, 2025
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটিজেনদের (Netizens) মধ্যে। অনেকে ঘটনাটিকে “লজ্জাজনক” (Shameful) বলে মন্তব্য করেছেন। এক জন লেখেন, “এটাই তো রোজ ঘটে, শুধু সামনে চলে এসেছে।” কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, “এমন কাজ করার থাকলে আইনজীবী হওয়ারই বা কী দরকার ছিল?”
যদিও ভিডিওর সত্যতা এখনও যাচাই করা হয়নি। ভিডিওতে যাঁদের দেখা গেছে, তাঁদের নাম বা পরিচয়ও এখনও প্রকাশ্যে আসেনি।


