বিশ্বের খবর
আফগানদের পাকিস্তান ছাড়ার নির্দেশ খওজা আসিফের, সীমান্তে পাক-আফগান উত্তেজনা
ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানে অবস্থানরত আফগান (Afghan) নাগরিকদের স্পষ্ট বার্তা দিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খওজা আসিফ (Khawaja Asif)। শুক্রবার তিনি ঘোষণা করেন, আফগানদের অবশ্যই নিজেদের দেশে ফিরে যেতে হবে। খওজা বলেন, “আফগানিস্তানের (Afghanistan) সঙ্গে আমাদের অতীতের সম্পর্ক এখন ইতিহাস। যারা এখনও পাকিস্তানে (Pakistan) রয়েছেন, তাঁদের এখান থেকে চলে যেতেই হবে।”
তিনি আরও বলেন, “পাকিস্তানের ভূখণ্ড এবং সমস্ত সুযোগ-সুবিধা আমাদের ২৫০ মিলিয়ন (Million) নাগরিকের জন্য। বাইরের কেউ এসব সুবিধা দাবি করতে পারে না।”
এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন পাক-আফগান সীমান্তে (Border) চলছে চরম উত্তেজনা। তালিবান (Taliban) সরকারের দাবি, পাকিস্তানের বিমান হামলায় (Air Strike) আফগানিস্তানের ভেতরে অন্তত আটজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন ছিলেন ক্রিকেটার। এই ঘটনাকে সংঘর্ষবিরতি (Ceasefire) লঙ্ঘন হিসেবে দেখছে কাবুল।
এ প্রসঙ্গে খওজা আসিফ বলেন, “আমরা বহুদিন ধৈর্য ধরেছি। কিন্তু আফগানিস্তান থেকে ইতিবাচক (Positive) কোনো বার্তা আসেনি। অতীতের মতো সম্পর্ক রাখা আর সম্ভব নয়।”
এর আগেও তিনি অভিযোগ করেছিলেন, তালিবান দিল্লির হয়ে ‘প্রক্সি যুদ্ধ’ (Proxy War) চালাচ্ছে। এই মন্তব্যের জবাবে ভারতের (India) পক্ষ থেকে বলা হয়, “আন্তর্জাতিক মহলে ব্যর্থতা ঢাকতে পাকিস্তান বরাবর অন্যদের দায় চাপিয়ে এসেছে।”
এই ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দুই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। এখন আন্তর্জাতিক মহল নজর রাখছে—তালিবান কীভাবে জবাব দেয়, এবং কোনো তৃতীয় শক্তি (Third Party) কি হস্তক্ষেপ করবে কিনা।


