অপহরণকারীদের বেদম মার, গাড়ি ভাঙচুর, আটক ৪ অপহরণকারী, এলাকায় উত্তেজনা
Connect with us

দক্ষিণ দিনাজপুর

অপহরণকারীদের বেদম মার, গাড়ি ভাঙচুর, আটক ৪ অপহরণকারী, এলাকায় উত্তেজনা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , বংশীহারি , ৮ এপ্রিল : এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় অপহরণকারীদের ধরে বেদম মারধর করল উত্তেজিত জনতা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার সিওল এলাকায়।

অভিযোগ, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বিবাদের জেরে বিহারের কাটিহার জেলার বাসিন্দা ঠিকাদার মহম্মদ ইরসাদকে অপহরণ করে নিয়ে আসে তেলকুড়ি এলাকার বাসিন্দা সিদ্দিক সহ তার আত্মীয় পরিজনেরা৷ ৫ দিন ধরে তাকে একটি বাড়িতে তালা বন্দি করে রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে মহম্মদ ইরসাদকে একটি গাড়িতে করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় অপহরণকারীদের খপ্পর থেকে দৌড়ে পালিয়ে এলাকার একটি বাড়িতে আশ্রয় নেয় অপহৃত ঠিকাদার। এরপর তার চিৎকারে ঘটনাস্থলে জড়ো হয়ে যায় এলাকার লোকজন। ঘটনা জানতে পেরে অপহরণকারীদের মারধর করার পাশাপাশি তাদের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বংশীহারী থানার পুলিশ। অপহরণকারী চারজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জানা গেছে অপহরণকারীদের বাড়ি মালদা জেলার কালিয়াচকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷