ইরানকে ‘সাপের খোলস’ বলল ইজরায়েল, হামলার হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর
Connect with us

যুদ্ধ

ইরানকে ‘সাপের খোলস’ বলল ইজরায়েল, হামলার হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল সংঘাতের জেরে ফের উত্তপ্ত আন্তর্জাতিক পরিস্থিতি। ইতিমধ্যেই সারা বিশ্বের দৃষ্টি এখন এই দুই দেশের দিকেই। একের পর এক হামলা পাল্টা হামলার মধ্যেই এবার আরও বড় হুঁশিয়ারি দিল ইজরায়েল (Israel)। ইরানের (Iran) অস্ত্র কারখানা ও অস্ত্র ভাণ্ডারে আক্রমণ চালানোর স্পষ্ট বার্তা দিল নেতানিয়াহু সরকারের (Benjamin Netanyahu) সেনাবাহিনী।

রবিবার এক্স (X) হ্যান্ডেলে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ (Israel Katz) জানান, “ইজরায়েলি সেনা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। ইরানের পারমাণবিক ঘাঁটি এবং অস্ত্র মজুতের কেন্দ্রগুলিকে ধ্বংস করা হবে। তেহরান সহ যেখানে যেখানে ইরানের অস্ত্র ভাণ্ডার রয়েছে, সেখানেই অভিযান চলবে।” একইসঙ্গে তিনি সাধারণ মানুষকে ওইসব এলাকা থেকে দ্রুত সরে যেতে অনুরোধ করেছেন।

আরও পড়ুনঃ পুণেতে সেতু ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত অন্তত ৬, নিখোঁজ বহু পর্যটক

ইজরায়েল কাটজ আরও অভিযোগ করেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই (Ayatollah Ali Khamenei) দেশের নাগরিকদের পণবন্দি করে রেখেছেন এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তাঁদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন।

Advertisement
ads

উল্লেখ্য, শুক্রবার ইজরায়েল প্রথম ইরানের উপর হামলা চালায়। এর পর থেকেই আন্তর্জাতিক মহলে আশঙ্কা তৈরি হয়েছিল ইরানের পাল্টা প্রত্যাঘাতের। শনিবার সেই আশঙ্কা সত্যি করে ইরান তীব্র আক্রমণ চালায় ইজরায়েলের উপর। ৬৫ মিনিটে প্রায় ২০০টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে তেহরান (Tehran)। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইজরায়েলও পাল্টা আঘাত হানে।

বিশেষজ্ঞদের মতে, ইজরায়েলের এই হুমকি ইরানের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল। তবে এই সংঘাতের ফলে যে পুরো মধ্যপ্রাচ্য এক ভয়ঙ্ক