২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক ব্যর্থ! ইসলামাবাদে অধরাই রইল ইরান-আমেরিকা শান্তি চুক্তি
Connect with us

বিশ্বের খবর

২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক ব্যর্থ! ইসলামাবাদে অধরাই রইল ইরান-আমেরিকা শান্তি চুক্তি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ২১ ঘণ্টার শ্বাসরুদ্ধকর ম্যারাথন (Marathon) বৈঠক শেষেও মিলল না কোনো সমাধান। পশ্চিম এশিয়ায় শান্তির যে ক্ষীণ আশার আলো দেখা গিয়েছিল, পাকিস্তান (Pakistan) মধ্যস্থতা ব্যর্থ হওয়ায় তা এখন গভীর অনিশ্চয়তায়। ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান-আমেরিকা শান্তি আলোচনা কোনো কার্যকর রফাসূত্র (Consensus) ছাড়াই শেষ হয়েছে। মার্কিন প্রতিনিধি দল ইতিমধ্যেই ওয়াশিংটনের উদ্দেশে রওনা দিয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি (Nuclear Program) নিয়ে অসম্মতির কারণেই এই আলোচনা সফল হয়নি। ওয়াশিংটন চেয়েছিল ইরান চিরস্থায়ীভাবে পারমাণবিক অস্ত্র না তৈরির লিখিত প্রতিশ্রুতি দিক, কিন্তু তেহরান একে তাদের সার্বভৌমত্বের (Sovereignty) ওপর আঘাত বলে মনে করছে। ভ্যান্সের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ফোন করে আলোচনার খোঁজ নিলেও ইরানের অনড় মনোভাবের কারণে কোনো সমঝোতা (Negotiation) সম্ভব হয়নি।

অন্যদিকে, ইরান এই ব্যর্থতার জন্য আমেরিকার ‘অযৌক্তিক দাবি’কে দায়ী করেছে। তেহরানের দাবি, আমেরিকা যুদ্ধের ময়দানে যা অর্জন করতে পারেনি, তা এখন আলোচনার টেবিলে আদায় করতে চাইছে। বিবাদের মূলে রয়েছে হরমুজ প্রণালীর (Strait of Hormuz) নিয়ন্ত্রণ এবং ইরানের পরমাণু সমৃদ্ধকরণের অধিকার। ইরান সাফ জানিয়েছে, তারা হরমুজ প্রণালীর ওপর কোনো ‘দাদাগিরি’ মেনে নেবে না।

Advertisement
ads

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানকে তাঁরা হারিয়ে দিয়েছেন এবং শান্তি আলোচনার ফলাফল নিয়ে তিনি চিন্তিত নন। এমনকি হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য মাইনিং (Mining) সরানোর কাজ শুরুর হুঙ্কারও দিয়েছেন তিনি। আগামী ২২ এপ্রিল চলতি যুদ্ধবিরতির (Ceasefire) মেয়াদ শেষ হচ্ছে। তারপর পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের দামামা বাজবে কি না, সেই আশঙ্কায় এখন কাঁপছে বিশ্ববাজার। আপাতত দুই দেশই তাদের বিশেষজ্ঞ দলের সঙ্গে পরামর্শ করতে নিজেদের ডেরায় ফিরেছে, কিন্তু শান্তির ভবিষ্যৎ এখন বড়সড় প্রশ্নের মুখে।

Continue Reading
Advertisement