বিশ্বের খবর
ইরানের উপর হামলা করলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ছুঁড়বে ইজরায়েলে! চাঞ্চল্যকর দাবি ইরানি নিরাপত্তা পরিষদের
ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে। ইজরায়েলের (Israel) ‘অপারেশন রাইজিং লায়ন’ (Operation Rising Lion) ঘিরে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ। এই সংঘাতের মধ্যেই ইরানের (Iran) জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য মহসিন রেজাই (Mohsen Rezaee) এক বিস্ফোরক দাবি করলেন। তাঁর বক্তব্য, ইরানের উপর যদি ইজরায়েল পারমাণবিক হামলা চালায়, তাহলে পাকিস্তান (Pakistan) পাল্টা ইজরায়েলের উপর পরমাণু বোমা নিক্ষেপ করবে। তাঁর দাবি, ইসলামাবাদ (Islamabad) ইতিমধ্যেই তেহরানকে (Tehran) এমনটাই মৌখিকভাবে আশ্বাস দিয়েছে। তবে পাকিস্তান সরকার (Pakistan Government) এই মন্তব্য সম্পর্কে কোনো উত্তর দেয়নি।
শুক্রবার (Friday) সকালে ইজরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ চালিয়ে ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক কেন্দ্রগুলিকে নিশানা করে। আকাশপথে চালানো এই হামলায় প্রাণ হারান ইরানের সেনাপ্রধান মহম্মদ বাঘেরি (Mohammad Bagheri), রেভলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি (Hossein Salami) এবং এমার্জেন্সি কমান্ড প্রধান। ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানিও (Ali Shamkhani) এই হামলায় মারা গিয়েছেন।
আরও পড়ুনঃ আজ থেকে জাতীয় জনগণনা শুরু, প্রথমবার সেল্ফ এনুমারেশনের সুযোগ নাগরিকদের
এছাড়া ইরানের দাবি, ইজরায়েলের এই হামলায় অন্তত ৬ জন পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। পাশাপাশি বহু ইরানি সেনাকর্মী ও উচ্চপদস্থ আধিকারিকের মৃত্যু হয়েছে। পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলার ফলে ব্যাপক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে মহসিন রেজাই দাবি করেন, “পাকিস্তান আশ্বাস দিয়েছে, ইজরায়েল যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে পাকিস্তানও ইজরায়েলের উপর পারমাণবিক মিসাইল নিক্ষেপ করবে।”
তবে পাকিস্তান সরকার এই দাবি একেবারে খারিজ করে দিয়েছে। ইসলামাবাদের তরফে পাকিস্তানের বিদেশ মন্ত্রক (Pakistan Foreign Ministry) জানিয়েছে, তেহরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের এমন কোনও আশ্বাস দেওয়া হয়নি।
প্রসঙ্গত, সংঘাত শুরু হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী খোয়াজা আসিফ (Khawaja Asif) জানিয়েছিলেন, পাকিস্তান ইরানের পাশে আছে। মুসলিম বিশ্বকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, পাকিস্তান সমস্ত আন্তর্জাতিক মঞ্চে ইরানের সমর্থনে কথা বলবে। কিন্তু সেই সমর্থন কি সত্যিই পরমাণু অস্ত্র ব্যবহারের দিকে এগোবে? পাকিস্তানের স্পষ্ট বক্তব্য, সেই সম্ভাবনা নেই।
বর্তমানে গোটা মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক মহল ইজরায়েল-ইরান উত্তেজনার এই পরিস্থিতির দিকে তাকিয়ে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে নতুন করে বড়সড় সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
