ইরান-ইজরায়েল সংঘাতে সরাসরি যুক্ত আমেরিকা, হাই অ্যালার্ট নিউ ইয়র্ক-ওয়াশিংটনে
Connect with us

বিশ্বের খবর

ইরান-ইজরায়েল সংঘাতে সরাসরি যুক্ত আমেরিকা, হাই অ্যালার্ট নিউ ইয়র্ক-ওয়াশিংটনে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ইরান-ইজরায়েল সংঘাতের জেরে এবার সরাসরি সতর্ক অবস্থানে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে মার্কিন সেনা (US Army) সফলভাবে বোমা হামলা চালিয়েছে। এই ঘটনার পরই আমেরিকার বিভিন্ন শহরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট (High Alert)।

বিশেষ করে ওয়াশিংটন (Washington), নিউ ইয়র্ক (New York) ও লস অ্যাঞ্জেলসের (Los Angeles) মতো গুরুত্বপূর্ণ শহরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ফক্স নিউজ (Fox News) সূত্রের খবর, সম্ভাব্য বিপদের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত।

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (New York Police Department) তাদের এক্স (X) হ্যান্ডেলে লিখেছে, “ইরানে যেভাবে উত্তেজনা বাড়ছে, তা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। নিউ ইয়র্ক শহরের সমস্ত ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক কেন্দ্রগুলিতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শহরের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে তোলা হয়েছে।”

এদিকে, মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট (Metropolitan Police Department) জানিয়েছে, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ায় (District of Columbia) বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। তারা জানিয়েছে, কোনও ঝুঁকি না নিয়ে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন। লস অ্যাঞ্জেলসের মেয়রও (Mayor of Los Angeles) শহরের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ আমেরিকার আঘাতের পর ইরানের তীব্র প্রত্যাঘাত, ইজরায়েলে মৃত্যু ও ধ্বংস

প্রসঙ্গত, ১৩ জুন ইজরায়েল (Israel) ইরানের (Iran) তিনটি পরমাণু ঘাঁটি ও সামরিক ঘাঁটিতে হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও ইজরায়েলের একাধিক জায়গায় হামলা চালায়। পশ্চিম এশিয়ায় (West Asia) এই সংঘর্ষের আবহে একাধিকবার ইজরায়েল আমেরিকার কাছ থেকে প্রত্যক্ষ সহায়তা চেয়েছিল।

Advertisement
ads

প্রেসিডেন্ট ট্রাম্প যদিও আগেই বলেছিলেন, তিনি ইরানকে শান্তিপূর্ণ আলোচনার সুযোগ দেবেন এবং অন্তত দুই সপ্তাহ সময় নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে। তবে সেই সময়সীমা শেষ হওয়ার আগেই আমেরিকা ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে বোমাবর্ষণ করে।

ফলে এখন আশঙ্কা বাড়ছে, ইরান আমেরিকার ভূখণ্ডে সরাসরি হামলা চালাতে পারে। সেই কারণেই আমেরিকার একাধিক শহরে এখন সর্বোচ্চ সতর্কতা। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলে জানানো হয়েছে।

আরও বড়সড় হামলার আশঙ্কা থেকে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ও অন্যান্য শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সরকারি সূত্রে খবর। পরিস্থিতি যে দ্রুত আরও জটিল হতে চলেছে, তার ইঙ্গিত স্পষ্ট।

Advertisement
ads