‘পাকিস্তানের অনুরোধেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছি’! চিন থেকে ফেরার পথে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের
Connect with us

বিশ্বের খবর

‘পাকিস্তানের অনুরোধেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছি’! চিন থেকে ফেরার পথে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইরানের (Iran) সঙ্গে যুদ্ধবিরতি (Ceasefire) নিয়ে বড় মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। চিন (China) সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে তিনি দাবি করেন, পাকিস্তানের (Pakistan) অনুরোধেই আমেরিকা (USA) যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তাঁর কথায়, ব্যক্তিগতভাবে তিনি এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন না।

 সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমরা অন্য দেশের অনুরোধে যুদ্ধবিরতি করেছি। আমি সত্যিই এর পক্ষে ছিলাম না। কিন্তু পাকিস্তানের কথা ফেলতে পারিনি।” পাশাপাশি পাকিস্তানের ফিল্ড মার্শাল (Field Marshal) ও প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট।

চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping) সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, ইরানের হাতে পরমাণু অস্ত্র (Nuclear Weapon) কোনওভাবেই মেনে নেওয়া হবে না। তাঁর দাবি, তেহরানের ইউরেনিয়াম (Uranium) ভাণ্ডার ধ্বংস করতেই হবে, না হলে সংঘাত থামবে না।

সম্প্রতি ইরানের দেওয়া একটি শান্তি প্রস্তাবও নাকচ করেছেন ট্রাম্প। তাঁর কথায়, “প্রথম লাইন পড়েই বুঝেছিলাম এটা গ্রহণযোগ্য নয়।”

Advertisement
ads

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত। পশ্চিম এশিয়ায় (Middle East) সংঘাতের আবহে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তবে আন্তর্জাতিক মহলের একাংশের দাবি, পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি এবং ভবিষ্যতে ফের সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Continue Reading
Advertisement