বাংলা সাহিত্যে ইন্দ্রপতন। জীবনাবসান কবি শঙ্খ ঘোষের
Connect with us

রাজ্যের খবর

বাংলা সাহিত্যে ইন্দ্রপতন। জীবনাবসান কবি শঙ্খ ঘোষের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২১ এপ্রিল : ইন্দ্রপতন বাংলা সাহিত্য জগতে। প্রয়াত হলেন কবি শঙ্খ ঘোষ। মৃত্যু কালে বয়স হয়েছিল ৮৯ বছর। বুধবার সকালে নিজের বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, ১২ এপ্রিল থেকে সর্দি-কাশিতে ভুগছিলেন। পরে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্ষীয়ান কবি হাসপাতালে যেতে অনিচ্ছুক ছিলেন। তাই হোম আইসোলেশনেই চলছিল চিকিৎসা। বুধবার সকালে বাড়িতেই জীবনাবসান হয় কবি শঙ্খ ঘোষের।১২ এপ্রিল থেকে সর্দি-কাশিতে ভুগছিলেন। পরে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্ষীয়ান কবি হাসপাতালে যেতে অনিচ্ছুক ছিলেন। তাই হোম আইসোলেশনেই চলছিল চিকিৎসা। আজ সকালে বাড়িতেই জীবনাবসান হয় শঙ্খ ঘোষের।
শতাধিক বইয়ের লেখক শঙ্খবাবু দেশে-বিদেশে বিভিন্ন সময় সম্মানিত হয়েছেন। ১৯৭৭ সালে ‘বাবরের প্রার্থনা’ র জন্য সাহিত্য অ্যাকাডেেমি পুরস্কার পান তিনি। পেয়েছেন রবীন্দ্র পুরস্কার। ১৯৯৯ সালে কন্নঢ় ভাষায় লেখা নাটক অনুবাদের জন্য দ্বিতীয়বার সাহিত্য অ্যাকাডেমি সম্মান পান। ওই বছরই দেশিকোত্তম সম্মানে ভূষিত করা হয় তাঁকে।  ভারত সরকারের তরফে কবিকে পদ্মভূষণ ও জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হয়।বাংলা কবিতার জগতে শঙ্খ ঘোষের অবদান কিংবদন্তিপ্রতিম। ‘দিনগুলি রাতগুলি’, ‘বাবরের প্রার্থনা’, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘গান্ধর্ব কবিতাগুচ্ছ’ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।