শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হল মদন মিত্রকে, উডবার্ন বিভাগে রয়েছেন তিনি
Connect with us

রাজ্যের খবর

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হল মদন মিত্রকে, উডবার্ন বিভাগে রয়েছেন তিনি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২১ এপ্রিল : ফের অসুস্থ হয়ে পড়লেন কামারহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বুধবার তাঁকে ভর্তি করানো হল কলকাতার এসএসকেএম হাসপাতালে।

সেখানে উডবার্ন বিভাগে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।সম্প্রতি পঞ্চম দফার ভোট চলাকালীনও অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন। কামারহাটিতে ভোট প্রক্রিয়া ঘুরে দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। শ্বাসকষ্ট অনুভব করলে রথতলায় দলের কার্যালয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তাঁকে অক্সিজেনও দিতে হয়। তার পর তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা।এরপর থেকে গত চার দিন আর তেমনভাবে মদন মিত্রকে দলীয় প্রচারে দেখা যায়নি। এদিন ফের শ্বাসকষ্ট অনুভব করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। শেষ পর্যন্ত তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।প্রসঙ্গত, রাজনীতি থেকে কয়েক বছর দূরে থাকার পর ফের একবার রাজনীতিতে ফিরে আসেন মদন মিত্র। এরপর তাঁকে কামারহাটি বিধানসভার তৃণমূল প্রার্থী করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।