পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু ভারতীয় ছাত্রীর! পরিবারকে ২৬২ কোটি টাকা ক্ষতিপূরণ
Connect with us

দুর্ঘটনা

পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু ভারতীয় ছাত্রীর! পরিবারকে ২৬২ কোটি টাকা ক্ষতিপূরণ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আমেরিকার সিয়াটলে (Seattle) পুলিশের গাড়ির ধাক্কায় (Police Vehicle Crash) মৃত্যু হয়েছিল ভারতীয় ছাত্রী জাহ্নবী কান্দুলার (Jaahnavi Kandula)। প্রায় তিন বছর পর মামলার নিষ্পত্তিতে তাঁর পরিবারকে ২.৯০ কোটি ডলার (29 Million Dollar) অর্থাৎ প্রায় ২৬২ কোটি টাকা ক্ষতিপূরণ (Compensation) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিয়াটল শহর প্রশাসন।

২০২৩ সালের জানুয়ারিতে দুর্ঘটনাটি (Accident) ঘটে। নির্ধারিত গতি ছিল ঘণ্টায় ৪০ কিমি, কিন্তু পুলিশ অফিসার কেভিন ডেভ (Kevin Dave) প্রায় ১১৯ কিমি বেগে গাড়ি চালাচ্ছিলেন। যদিও সাইরেন (Siren) ও ইমার্জেন্সি লাইট (Emergency Light) জ্বালানো ছিল, তবুও রাস্তা পার হওয়ার সময় ধাক্কা লাগে জাহ্নবীর। তিনি প্রায় ১০০ ফুট দূরে ছিটকে পড়েন।

প্রথমে ঘটনাটি লঘু করে দেখানোর অভিযোগ ওঠে। পরে এক অফিসারের বডি-ক্যামেরা (Body Camera) মন্তব্য ঘিরে বিতর্ক ছড়ায়। সংশ্লিষ্ট অফিসার ড্যানিয়েল অডেরার (Daniel Auderer) বরখাস্ত হন। কেভিন ডেভকেও চাকরি থেকে সরানো হয় এবং ৫ হাজার ডলার জরিমানা (Fine) করা হয়, যদিও ফৌজদারি মামলা হয়নি।

Advertisement
ads

সিটি অ্যাটর্নি (City Attorney) এরিকা ইভান্স বলেন, “জাহ্নবীর মৃত্যু হৃদয়বিদারক। এই আর্থিক সমঝোতা পরিবারকে কিছুটা সান্ত্বনা দেবে।” কিং কাউন্টি সুপিরিয়র কোর্টে (King County Superior Court) ইতিমধ্যেই নিষ্পত্তির নোটিস জমা পড়েছে।

Continue Reading
Advertisement