নির্বাচনের মাঝেই করোনার কবলে মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার
Connect with us

দেশ

নির্বাচনের মাঝেই করোনার কবলে মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২০এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে সংক্রমণের সুনামি। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এই আবহে এবার করোনায় আক্রান্ত হলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র।

শুধু তিনিই নন, করোনার কবলে পড়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমারও।ভারতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, দু’জনেই করোনা সংক্রমিত হলেও বাড়ি থেকে তাঁরা কাজ করছেন। সূত্রের খবর, নিভৃতবাসে থেকেও দুই কর্তা প্রতিনিয়ত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গে বাকি তিন দফার নির্বাচন নিয়ে।
পশ্চিমবঙ্গে (West Bengal) এখনও তিন গফার নির্বাচন বাকি। রাজ্যে বাকি তিন দফার নির্বাচন হবে ২২, ২৬ এবং ২৯ এপ্রিল। নির্বাচন কমিশনে এমনিতেই একজন কমিশনারের অভাব রয়েছে। তার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র এবং নির্বাচন কমিশনার রাজীব কুমারের করোনা আক্রান্ত হওয়ার খবরে সাংঘাতিক উদ্বেগ বেড়েছে।এদিকে, টানা বেশ কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পর মঙ্গলবার সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন। কিন্তু বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬১ জনের। মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার পেরিয়ে গিয়েছে।