ভাইরাল খবর
ভোট পরবর্তী হিংসায় জিরো টলারেন্স! উস্কানিদাতাদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ কমিশনের
ডিজিটাল ডেস্কঃ বাংলায় বিধানসভা নির্বাচনের ফলাফল (Result) বেরোনোর পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসছে। এই পরিস্থিতিতে ভোট পরবর্তী হিংসা (Post-poll violence) রুখতে কঠোর অবস্থান নিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি এবং কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনোভাবেই আইন-শৃঙ্খলার (Law and Order) অবনতি সহ্য করা হবে না।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, যারা প্ররোচনামূলক বক্তব্যের মাধ্যমে হিংসায় উস্কানি (Provocation) দিচ্ছে বা ভাঙচুর চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীকে (CAPF) এখনই বাংলা না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তেজনাপ্রবণ এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে যৌথভাবে নিরবচ্ছিন্ন টহল (Patrolling) দেওয়ার নির্দেশ দিয়েছেন সিইসি।
বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও জানিয়েছেন, দলের নাম ভাঙিয়ে কেউ হিংসা ছড়ালে তাঁদের বহিষ্কার (Expel) করা হবে। বীরভূম, হাওড়া ও ন্যাজাটসহ একাধিক জায়গায় রাজনৈতিক খুনের অভিযোগ ওঠায় উদ্বিগ্ন কমিশন। ম্যাজিস্ট্রেট (Mestrate) ও পুলিশ আধিকারিকদের ২৪ ঘণ্টা সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নয়া সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজ্যের নিরাপত্তার পুরো দায়িত্বভার যে কমিশনের হাতেই রয়েছে, তা ফের মনে করিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমার। কোনো গুজব (Rumor) বা হিংসাত্মক ঘটনা দেখলেই অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের আদেশ দেওয়া হয়েছে।


