ফের বাতিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর
Connect with us

দেশ

ফের বাতিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৯ এপ্রিল : ভারতে ফের ভয়াবহ করোনা পরিস্থিতি। প্রতিদিনই ভাঙছে আক্রান্তের রেকর্ড। এই আবহে ফের একবার বাতিল হল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর।

সোমবারই সরকারি ভাবে সফর স্থগিত রাখার কথা জানিয়ে দেয় ব্রিটিশ বিদেশমন্ত্রক। ব্রিটিশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে উভয় পক্ষের আলোচনার পরই বরিস জনসনের সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে তিনি ভারতে আসবেন না। ভারত-ব্রিটেন সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখতে দুই দেশের মধ্যে ভারচুয়াল বৈঠকের আয়োজন করা হবে। যদিও কবে সেই বৈঠক কবে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।চলতি মাসের শেষে ৩ দিনের ভারত সফরে আসার কথা ছিল বরিসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারত-ব্রিটেন কূটনৈতিক, বাণিজ্যিক এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনার পাশাপাশি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুরক্ষার বিষয়টিও তাঁর সফরের অন্যতম উদ্দেশ্যে ছিল বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছিল।কয়েক দিন আগেই বরিস জনসনের তরফে জানানো হয়েছিল, সফরে কাটছাঁট করছেন বরিস জনসন। তাঁর অফিস জানিয়েছিল, সম্পূর্ণ সফরের তথ্য পরে বিশদে জানানো হবে। কিন্তু দেশজুড়ে করোনা সংক্রমণের কারণে সেই সফরই বাতিল হয়ে গেল।এর আগে ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল বরসি জনসনের। কিন্তু সেবার ব্রিটেনে করোনার প্রকোপ বাড়তে থাকায় সফর স্থগিত করতে বাধ্য হন জনসন।