এবারে করোনা আক্রান্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধী
Connect with us

দেশ

এবারে করোনা আক্রান্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২০এপ্রিল : করোনাভাইরাসে আক্রান্ত হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার নিজেই টুইটারে অসুস্থতার খবর জানিয়েছেন তিনি। মৃদু উপসর্গ রয়েছে তাঁর শরীরে। বর্তমানে সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি।

গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে সতর্ক থাকতে এবং করোনা-বিধি মেনে চলতে আবেদন জানিয়েছেন রাহুল গান্ধী।
টুইটারে এদদিন তিনি লেখেন, তাঁর মৃদু উপসর্গ রয়েছে। টুইটে রাহুল লিখেছেন, ‘‘আমার মৃদু উপসর্গ দেখা দেয়। তারপরই পরীক্ষা করানোয় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে প্রত্যেকে করোনা-বিধি মেনে চলুন, সতর্ক থাকুন এবং সুরক্ষিত থাকুন।’’সম্প্রতি পাঁচ রাজ্যের নির্বাচনের জন্য ভোটপ্রচার চালাচ্ছিলেন রাহুল। চার রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর বাংলায় দুটি জনসভা করেন। কিন্তু উর্ধ্বমুখী করোনাভাইরাস সংক্রমণের জেরে বাকি জনসভা বাতিলের সিদ্ধান্ত নেন।প্রসঙ্গত, গতকালই কোভিডে আক্রান্ত হন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বয়সজনিত কারণে তাঁকে দিল্লির এইমসের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। কয়েকদিন আগে রাহুলের বোন প্রিয়াঙ্কার স্বামী কোভিড পজিটিভ হন। সেইসময় রবার্ট, প্রিয়াঙ্কা-সহ গোটা বঢরা পরিবারে আইসোলেশনের চলে যায়। বাতিল হয় প্রিয়াঙ্কার সমস্ত রাজনৈতিক কর্মসূচি।

Continue Reading
Advertisement