তৃতীয় সন্তানের জন্ম দিলে মিলবে আর্থিক পুরস্কার! ভারতের কোথায় হলো এমন ঘোষনা?
Connect with us

দেশের খবর

তৃতীয় সন্তানের জন্ম দিলে মিলবে আর্থিক পুরস্কার! ভারতের কোথায় হলো এমন ঘোষনা?

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: এবার তিন নম্বর সন্তানের জন্ম দিলেই সরকার দেবে বিশাল অঙ্কের টাকা।ঘোষণা এক সাংসদের।সাংসদের ঘোষনায় তৈরী হয়েছে বিতর্ক। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি করা উচিত বলে একটি ঘোষণা করেছিলেন।এরপরই টিডিপির বিজয়নগরমের সাংসদ কালীসেট্টি আপ্পালা নাইডু তৃতীয় সন্তান জন্ম দিলে মহিলাদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষনা করেন।

যদি তৃতীয় সন্তানটি পুত্রসন্তান হয়, সেক্ষেত্রে একটি গরুও দেওয়া হবে বলে ঘোষণায় বলা হয়েছে। তিনি তাঁর ব্যক্তিগত বেতন থেকে পুরস্কারের এই অর্ঘ দেবেন বলে বলেন সাংসদ আপ্পালা নাইডু। চন্দ্রবাবু নাইডু সাংসদের এই প্রস্তাবের প্রশংসা করেছেন। চন্দ্রবাবু নাইডু বলেন, এই ধরনের উদ্যোগ রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন-তিরামিসুর মোলায়েম ছোঁয়ায় হারিয়ে যান—প্রতিটি স্তরেই রয়েছে সুখের স্বাদ

গত মার্চ মাসে দিল্লি সফরকালে দক্ষিণ ভারতের জনসংখ্যা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেছিলেন চন্দ্রবাবু নাইডু।দক্ষিণ ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কম ফলে ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ সৃষ্টি হবে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে, মহিলা কর্মীদের তাদের সন্তান জন্ম দেওয়ার সময় ছুটি দেওয়া হবে,তা যেকোনও সন্তানই হোক না কেন।

Advertisement
ads

এতদিন প্রসূতি ছুটি শুধুমাত্র দুই সন্তানের ক্ষেত্রে দেওয়া হত। তবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে এখন সব সন্তানের ক্ষেত্রে ছুটি দেওয়া হবে বলে ঘোষনা চন্দ্রবাবু নাইডুর।চন্দ্রবাবু সরকারের এই নয়া পদক্ষেপ এবং প্রস্তাবের ফলে অন্ধ্রপ্রদেশের জনগণের জন্য এক নতুন দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যতের আশার সূচনা হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

আরও পড়ুন-কম সময়ে তৈরি করুন মুখে লেগে থাকা চিংড়ি ভাপা

Continue Reading
Advertisement