দরকার ছিল তাই চুরি করেছি!” — রায়গঞ্জের ঘড়িমোড়ে দিনের আলোয় দুঃসাহসিক চুরি, পালাতে গিয়েই ধরা পড়ল চোর
Connect with us

রায়গঞ্জ

দরকার ছিল তাই চুরি করেছি!” — রায়গঞ্জের ঘড়িমোড়ে দিনের আলোয় দুঃসাহসিক চুরি, পালাতে গিয়েই ধরা পড়ল চোর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রায়গঞ্জ (Raiganj) শহরের ব্যস্ত ঘড়িমোড় (Ghorimore) এলাকায় বুধবার দুপুরে ঘটল এক দুঃসাহসিক চুরির (Theft) ঘটনা। চারিদিকে গোষ্ঠযাত্রার (Goshthi Jatra) ঢাকঢোল, ব্যবসায়ীরা দোকানের বাইরে দাঁড়িয়ে উৎসব দেখছেন— আর সেই সুযোগেই এক যুবক নিঃশব্দে দোকানে ঢুকে একটি মিক্সার গ্রাইন্ডার (Mixer Grinder) চুরি করে ফেলল!

তবে ভাগ্য এতটা সহায় হল না চোরের। কিছুটা দূর যেতেই স্থানীয় ব্যবসায়ীদের তৎপরতায় ধরা পড়ে যায় সে। চোরটিকে ধরে স্থানীয়রা পুলিশের (Police) হাতে তুলে দেয়। মুহূর্তেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য (Commotion)।

চোরের নাম ইন্দাদুল হক (Indadul Haque)। তাকে জিজ্ঞাসা করা হলে, “কেন চুরি করলে?”— উত্তরে সে শান্ত গলায় বলে, “দরকার ছিল তাই চুরি করেছি!”
এই উত্তর শুনে অনেকেই হতবাক, কেউ হাসলেন, কেউ আবার ভয় পেলেন— কারণ দিনের বেলায় এমন নির্ভীকভাবে চুরি করার দুঃসাহস শহরবাসীর মনে কিছুটা আতঙ্কও (Panic) ছড়িয়েছে।

Advertisement
ads

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। তারা ইন্দাদুলকে আটক করে থানায় নিয়ে যায় এবং তদন্ত (Investigation) শুরু করে। ব্যবসায়ীদের দাবি, উৎসবের ভিড়কে কাজে লাগিয়ে শহরে চুরির ঘটনা বেড়েছে, তাই নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন তারা।

যদিও পুলিশের বক্তব্য, “চোর ধরা পড়েছে, তবে তদন্তে দেখা হবে— একা কাজ করেছে, নাকি এর পেছনে আরও কেউ আছে।”