ভাইরাল খবর
সাহেবগঞ্জের সীমান্তে মা ছিন্নমস্তার দর্শনে গিয়েছিলেন, ফিরে দেখেন ঘর লুট
ডিজিটাল ডেস্কঃ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সাহেবগঞ্জে প্রতি বছর কৌশিকী অমাবস্যায় অনুষ্ঠিত হয় মা ছিন্নমস্তা কালীপূজা। সীমান্তের কাঁটাতারের ভেতর অবস্থিত এই মন্দির ঘিরে ভক্তির সমারোহে জমে ওঠে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও পার্শ্ববর্তী আসাম (Assam) থেকেও বিপুল সংখ্যক পূর্ণার্থী এখানে ভিড় জমান।
এবারও মন্দির প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় ভক্তদের ঢল নামে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ, যিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে পূজা দেন এবং ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ ও BSF (Border Security Force) কড়া নজরদারি চালায়।
তবে এই ভক্তি ও ভিড়ের মাঝেই ঘটলো এক মর্মান্তিক ঘটনা। সাহেবগঞ্জ BDO অফিসপাড়ায় ঘটে গেল দুঃসাহসিক চুরি (Burglary)। মা ছিন্নমস্তা মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন স্বপ্না রানী দে সরকার তার প্রতিবেশী ও পরিবারের সঙ্গে। সেই সুযোগেই চোরেরা বাড়ির তালা ভেঙে ঢুকে নগদ কয়েক লক্ষ টাকা (Cash) এবং সোনার (Gold) গয়না লুট করে নিয়ে যায়।
ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির মালিক জানিয়েছেন, তিনি দ্রুতই এই ঘটনায় সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ (FIR) দায়ের করবেন।
সীমান্তবর্তী এই পূজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং প্রতিবছর দুই দেশের মানুষের মধ্যে আধ্যাত্মিকতা ও সম্প্রীতির বার্তা বহন করে। কিন্তু এবারের উৎসবের মাঝেই দুঃসাহসিক এই চুরির ঘটনায় ভক্তি-মণ্ডিত পরিবেশে নেমেছে উদ্বেগের ছায়া।


