ভয়াবহ পথ দুর্ঘটনা হাওড়ার বাগনানে! মৃত ভারত সেবাশ্রমের সন্ন্যাসী-সহ ২
Connect with us

দেশের খবর

ভয়াবহ পথ দুর্ঘটনা হাওড়ার বাগনানে! মৃত ভারত সেবাশ্রমের সন্ন্যাসী-সহ ২

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: সোমবার ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার বাগনানে। বালিবোঝাই লরি ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হল ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী শুভঙ্করানন্দ মহারাজ এবং সেবক বাসুদেবের। জখম হয়েছেন আরও ৬ জন। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় ব্যাপক শোরগোল এলাকাজুড়ে।

সপ্তাহের প্রথম দিনে ভয়াবহ দুর্ঘটনা। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান বম্বে রোডের উপর। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকলকে উদ্ধার করে স্থানীয় এক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে নিয়ে গেলে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা এবং বাকিদের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন সকলে।

আরও পড়ুন-বুয়েট ছাত্র আবরার হত্যা: ২০ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন বহাল রাখল হাই কোর্ট

Advertisement
ads

জানা যাচ্ছে, এদিন অর্থাৎ সোমবার ভোরে কলকাতার কাছে গড়িয়ার ভারত সেবাশ্রম সংঘ থেকে মহিষাদলের দিকে রওনা হয়েছিল সন্ন্যাসী সহ মোট ৮ জন। এদিন বাসন্তী পুজো উপলক্ষে পুজোর সামগ্রী নিয়ে মহিষাদলের সংঘে যাচ্ছিলেন তারা।

আচমকাই বম্বে রোডের বাগনানের কাছে টাটা ৪০৭ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। একেবারে ডিভাইডারের ওপারে গিয়ে পড়ে গাড়িটি। সেই সময় কলকাতার দিক থেকে একটি বালিবোঝাই লরি আসছিল তখনই বালিবোঝাই লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। মুহূর্তের মধ্যে গাড়িতে থাকা ৮ জনই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন।

দুর্ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় বাগনান থানায়। পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ওই এলাকা ঘিরে দিয়েছে পুলিশ। এর জেরে বম্বে রোডের কিছুটা অংশে যানজট তৈরি হয় সকালে। কিন্তু, একটু বেলা বাড়তেই অবশ্য পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আরও পড়ুন-ক্যানসার যুদ্ধে অবিচল হিনা, নখ নিয়েও কটাক্ষের শিকার

Advertisement
ads