বুয়েট ছাত্র আবরার হত্যা: ২০ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন বহাল রাখল হাই কোর্ট
Connect with us

ভাইরাল খবর

বুয়েট ছাত্র আবরার হত্যা: ২০ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন বহাল রাখল হাই কোর্ট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের হাই কোর্ট ২০১৯ সালে ঘটে যাওয়া বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে ২০ জন ছাত্রের ফাঁসির সাজা বহাল রেখেছে। একই মামলায় আরও পাঁচজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

রবিবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ নিম্ন আদালতের দেওয়া রায় বহাল রাখে। আবরার ফাহাদ, যিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন, তাঁকে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছিল। ২০১৯ সালে তৎকালীন সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন আবরার। এর জেরেই বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র তাঁকে ঘণ্টার পর ঘণ্টা ক্রিকেট ব্যাট ও অন্যান্য জিনিস দিয়ে নির্মমভাবে মারধর করে। পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

আরও পড়ুনঃ সোমে দিল্লিতে সুকান্তর বাসভবনে বৈঠকে শুভেন্দু! জোর জল্পনা

এই ঘটনায় ২৫ জন ছাত্রকে অভিযুক্ত করা হয়, যাঁরা সকলেই বুয়েটের শিক্ষার্থী এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদস্য ছিলেন। ঘটনার পরপরই তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। রবিবার সেই রায় বহাল রাখে হাই কোর্ট। রায়ের পর আবরারের বাবা বরকত উল্লাহ জানান, তাঁরা রায়ে সন্তুষ্ট হলেও দ্রুত সাজা কার্যকর করার দাবি জানিয়েছেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement