আবহাওয়া
গরমে নাজেহাল বাংলা, সোমবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে কয়েকদিনের ঝড়বৃষ্টির পর ফের সক্রিয় হয়ে উঠেছে গরম। আবহাওয়া অধিদপ্তর (Alipore Weather Office) সূত্রে খবর, অন্তত আগামী মঙ্গলবার (Tuesday) পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহ (Heatwave) চলবে। একইসঙ্গে কোথাও কোথাও ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাতে খুব একটা স্বস্তি মিলবে না বলেই মত আবহবিদদের।
দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে (Purulia, Bankura, West Midnapore, Jhargram, West Burdwan & Birbhum) রবিবার ও সোমবার বিশেষ তাপপ্রবাহ সতর্কতা জারি হয়েছে।
তবে হাওয়া অফিস জানাচ্ছে, এই অস্বস্তির মধ্যেও রবিবার দক্ষিণবঙ্গের আটটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি (Thunderstorm with Light to Moderate Rain) হতে পারে। এই তালিকায় রয়েছে—উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া (North 24 Parganas, East & West Burdwan, Murshidabad, Nadia)।
সোম ও মঙ্গলবার আরও ছ’টি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর।
কলকাতার (Kolkata) ক্ষেত্রে শনিবার দিনভর থাকবে অস্বস্তিকর গরম। শহরের শুষ্ক আবহাওয়া বজায় থাকবে মঙ্গলবার পর্যন্ত। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি, আর শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের (North Bengal) নিচের জেলাগুলিতেও গরমের প্রকোপ বাড়বে। রবিবার পর্যন্ত মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে (Malda, North & South Dinajpur) তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সোমবারও মালদহে গরমের প্রভাব অব্যাহত থাকবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের জেলা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে (Alipurduar, Jalpaiguri) রবিবার ভারী বৃষ্টি ও সোমবার অতিভারী বৃষ্টির (Heavy to Very Heavy Rain) সতর্কতা জারি হয়েছে। এছাড়া শনিবার দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় এবং রবিবার দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সার্বিকভাবে বলা যায়, রাজ্যে ফের চড়তে শুরু করেছে পারদ। সঙ্গে বাড়ছে অস্বস্তিও। যদিও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনায় কিছুটা স্বস্তির হাওয়া বইতে পারে, কিন্তু সামগ্রিকভাবে গরমের দাপট থেকে মুক্তি এখনই মিলছে না।
