বিদ্যুৎ দফতরে বিক্ষোভ কৃষকদের
Connect with us

দক্ষিণ দিনাজপুর

বিদ্যুৎ দফতরে বিক্ষোভ কৃষকদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ২২ ফেব্রুয়ারি : বিল বকেয়া থাকায় আচমকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে বিদ্যুৎ বন্টন কোম্পানীর দফতরে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ চাষিরা৷ সোমবার ঘটনাটি ঘটেছে বালুরঘাটের বিদ্যুৎ দফতরে। চাষিদের অভিযোগ, সুখা মরসুমে জমিতে চাষবাদের কাজ চলছে। অথচ আচমকা বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে।

কোনো রকম আগাম নোটিশ ছাড়াও ধান চাষের মরসুমে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠল বিদ্যুৎ বন্টন কোম্পানির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে সোমবার আন্দোলনে নামেন বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকার ক্ষুব্ধ চাষিরা। তাদের অভিযোগ, বর্তমানে জমিতে বোরো ধান চাষের মরসুম চলছে। এই পরিস্থিতিতে বিনা নোটিশে অমৃতখন্ড, চিঙ্গিশপুর, কামারপাড়া সহ অন্যান্য এলাকার চাষিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বন্টন কোম্পানি। এতে করে এই সুখা মরসুমে চাষাবাদের কাজ ব্যাহত হবে। জানা গেছে এক বছরের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ কেটে দেওয়া হয়েছে। যদিও কৃষকদের দাবি একবছর ধরে বিলই পাঠায় নি বিদ্যুৎ বন্টন কোম্পানী। এরপর আচমকা লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। অবশেষে বিদ্যুৎ বন্টন দপ্তরের আধিকারিকরা কৃষকদের সাথে আলোচনায় বসেন। আংশিক ভাবে বিল পরিশোধের মধ্যস্থতায় আসায়, বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন কৃষকরা।