উত্তরবঙ্গ
বাজেটের আগে উত্তরবঙ্গ নিয়ে বড় পদক্ষেপ! উত্তরকন্যায় অর্থমন্ত্রীর হাইভোল্টেজ বৈঠক
ডিজিটাল ডেস্কঃ আগামী ১৮ জুন বিধানসভায় রাজ্য বাজেট অধিবেশন (State Budget 2026) শুরু হতে চলেছে। তার ঠিক আগে উত্তরবঙ্গের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে এবং বিভিন্ন শিল্প ও ব্যবসায়ী সংগঠনের অভাব-অভিযোগ সরাসরি শোনার জন্য শিলিগুড়ির উত্তরকন্যায় (Uttarkanya) এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে বসলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে (Administrative Meeting) উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামানিক (Nisith Pramanik), অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্পষ্ট জানান, উত্তরবঙ্গ সব ধরনের পরিষেবা থেকে বরাবরই বঞ্চিত থেকেছে। এখানকার বাসিন্দারা ঠিক কী চাইছেন, তাঁদের মনোভাব বুঝতেই তাঁর এই বিশেষ সফর (North Bengal Visit)।
সূত্রের খবর, উত্তরকন্যার এই বৈঠকে মূলত উত্তরবঙ্গের চা শিল্প (Tea Industry), শিলিগুড়ি মহাকুমা পরিষদের পরিকাঠামো, রাস্তাঘাট নির্মাণ, স্বাস্থ্য পরিষেবা ও পানীয় জল সরবরাহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক পাহাড় ও সমতলের সমন্বিত উন্নয়নের ওপর জোর দিয়ে ক্ষুদ্র শিল্প ও পর্যটন (Tourism) ক্ষেত্রে নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন। অন্যদিকে, অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনিক স্তরে আরও বেশি স্বচ্ছতা (Transparency) আনার ওপর গুরুত্ব দেন। বাজেট ঘোষণার আগে উত্তরবঙ্গের অর্থনৈতিক পরিকাঠামো সুসংহত করতে এই পর্যালোচনা বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
