এখন হারাধনের রইল ৯ সন্তান! রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিল কোয়েল মল্লিক
Connect with us

ভাইরাল খবর

এখন হারাধনের রইল ৯ সন্তান! রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিল কোয়েল মল্লিক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হারাধনের দশটি ছেলে/ ঘোরে পাড়াময়/ একটি কোথা হারিয়ে গেল/ রইল বাকি নয়। রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন টলিউড (Tollywood) অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। বেশ কয়েকদিন ধরেই তাঁর পদত্যাগের জল্পনা চলছিল। বৃহস্পতিবার সেই জল্পনায় কার্যত সিলমোহর পড়ে। কোয়েলের ইস্তফার ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদ সংখ্যা আরও কমে দাঁড়াল ৯-এ।

এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকও সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। ফলে উচ্চকক্ষে (Upper House) তৃণমূলের অবস্থান নিয়ে নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সূত্রের দাবি, আগামী কয়েকদিনে আরও কয়েকজন সাংসদের পদত্যাগের সম্ভাবনাও রয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূলের রাজ্যসভা প্রার্থী তালিকায় কোয়েল মল্লিকের নাম ঘোষণা করা হয়। এরপর এপ্রিল মাসে দিল্লিতে গিয়ে সাংসদ হিসেবে শপথ নেন তিনি। সেই সময় তিনি দেশ ও মানুষের সেবার দায়িত্ব পালনের কথা জানিয়েছিলেন।

তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের অভ্যন্তরীণ টানাপোড়েনের আবহে তাঁর এই পদত্যাগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও ইস্তফার নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি কোয়েল মল্লিক।

Advertisement
ads
Continue Reading
Advertisement