বিমানবন্দরে উত্তেজনা, ‘চোর’ স্লোগান! কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Connect with us

রাজ্যের খবর

বিমানবন্দরে উত্তেজনা, ‘চোর’ স্লোগান! কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সই জাল কাণ্ডে (Signature Forgery Case) কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের পর অবশেষে সিআইডি (CID) দপ্তরে হাজিরা দিতে কলকাতা ফিরলেন তৃণমূল ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ কলকাতা বিমানবন্দরে (Airport) নামতেই এক নজিরবিহীন পরিস্থিতির মুখে পড়েন তিনি। তাঁকে দেখা মাত্রই সেখানে উপস্থিত জনতার একাংশের তরফ থেকে তীব্র ‘চোর’ স্লোগান তোলা হয়। সাধারণত বিমানবন্দরে নেমে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও, এদিন সম্পূর্ণ অন্য মেজাজে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে নিরাপত্তারক্ষীদের (Security Guards) সহযোগিতায় কোনো রকমে গাড়িতে উঠে যান অভিষেক।

এর আগে পর পর তিনবার হাজিরা এড়িয়েছিলেন তৃণমূল সাংসদ। বুধবার গ্রেফতারির আশঙ্কায় (Fear of Arrest) তিনি দিল্লিতেই থেকে গিয়েছিলেন। বৃহস্পতিবার হাইকোর্টের শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ অভিষেককে রীতিমতো ধমক দিয়ে প্রশ্ন করেন, “আপনি হাজিরা এড়াচ্ছেন কেন?” এবং ১০ মিনিটের মধ্যে সিআইডির কাছে যাওয়ার সময় জানাতে বলেন।

পরবর্তীতে আদালত অভিষেককে ২১ দিনের অন্তর্বর্তী রক্ষাকবচ (Protection from Arrest) দিলেও নির্দেশ দেয় যে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যেই তাঁকে ভবানী ভবনে (Bhabani Bhawan) হাজিরা দিতে হবে। আদালতের সেই কড়া নির্দেশ (Strict Order) মেনেই বিমানবন্দর থেকে সোজা সিআইডি দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তাঁর আইনজীবীও।

Continue Reading
Advertisement