ডায়মন্ড হারবারে মাটির নীচে কোটি টাকার ওষুধ! কাঠগড়ায় অভিষেকের ‘সেবাশ্রয়’ মডেল
Connect with us

ভাইরাল খবর

ডায়মন্ড হারবারে মাটির নীচে কোটি টাকার ওষুধ! কাঠগড়ায় অভিষেকের ‘সেবাশ্রয়’ মডেল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বহু চর্চিত ‘সেবাশ্রয়’ মডেল ঘিরে এবার শুরু হলো তীব্র রাজনৈতিক তরজা। ডায়মন্ড হারবারের ২ নম্বর ব্লকের সরিষা পঞ্চায়েত এলাকার হিঞ্চাবেড়িয়া (বা হিংচেবেড়িয়া) গ্রামে মাটি খুঁড়তেই উদ্ধার হলো ‘সেবাশ্রয়’ (Sebashroy) লোগো লাগানো বিপুল পরিমাণ ওষুধ ও স্বাস্থ্য সামগ্রী। উদ্ধার হওয়া এই সামগ্রীর বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে দাবি করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবার ২ নম্বর বিজেপি মণ্ডলের সভাপতি উত্তম বাগের নেতৃত্বে কর্মী-সমর্থকেরা সরিষার হিঞ্চাবেড়িয়া এলাকায় অভিযান চালান। পরবর্তীতে পুলিশ ও ব্লক প্রশাসনের উপস্থিতিতে আর্থ রিমুভার মেশিন (Earth Remover Machine) বা জেসিবি (JCB) দিয়ে খনন কার্য চালাতেই মাটির তলা থেকে বেরিয়ে আসে রাশি রাশি ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, এমনকি অক্সিজেন সিলিন্ডারও (Oxygen Cylinder)। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের অন্ধকারে লরি করে এনে এই ওষুধগুলি এখানে পুঁতে দেওয়া হচ্ছিল।

বিজেপির অভিযোগ, ডায়মন্ড হারবার, বজবজ ও ফলতা এলাকায় পরিচালিত এই সেবাশ্রয় ক্যাম্পগুলির দায়িত্বে ছিলেন ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক (MLA) শামীম আহমেদের ঘনিষ্ঠরা। দলটির দাবি, দুর্নীতি ঢাকতেই সাধারণ মানুষের জন্য বরাদ্দ এই ওষুধ গোপনে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল, যার অনেকগুলিরই মেয়াদ (Expiry Date) এখনও শেষ হয়নি। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। শাসক দলের একাংশের দাবি, ওষুধগুলি আসলে মেয়াদ উত্তীর্ণ ছিল।

এই চাঞ্চল্যকর ঘটনার পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা (Healthcare System) নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধী শিবির। কোটি কোটি টাকার ওষুধ নষ্ট করার পেছনে কোনো বড় জাল ওষুধ পাচার চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন ড্রাগ কন্ট্রোল (Drug Control) বোর্ডের সদস্য ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ।

Advertisement
ads
Continue Reading
Advertisement