দেশের খবর
যেকোনো উপায়ে দ্রুত দেশ ছাড়ুন! পড়ুয়া, ব্যবসায়ী ও তীর্থযাত্রীদের কড়া বার্তা দূতাবাসের
ডিজিটাল ডেস্কঃ ইরান ও ইজরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার জেরে পশ্চিম এশিয়ার নিরাপত্তা ব্যবস্থা ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। এই ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে ইরানে বসবাসকারী সমস্ত ভারতীয় নাগরিকদের অবিলম্বে এবং যেকোনো উপায়ে ওই দেশ ছাড়ার পরামর্শ দিল ভারত সরকার। সোমবার ৮ জুন তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের (Embassy) তরফে একটি জরুরি বিবৃতি (Emergency Statement) জারি করে এই নির্দেশ দেওয়া হয়েছে।
— India in Iran (@India_in_Iran) June 8, 2026
বিদেশ মন্ত্রকের এই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে, কোনো ভারতীয় নাগরিক যেন বর্তমানে ইরান সফরে (Travel) না যান। যাঁরা ইতিমিধ্যেই সেখানে যাওয়ার পরিকল্পনা করছিলেন, তাঁদের সেই সফর অবিলম্বে বাতিল করার অনুরোধ করা হয়েছে। লেবাননে ইজরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র (Missile) হামলা চালালে পালটা প্রতিক্রিয়া শুরু করে ইজরায়েলি বাহিনীও। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলকে সংযত থাকার অনুরোধ করবেন জানালেও, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে প্রায় ৭,৫০০ ভারতীয় নাগরিক ইরানে অবস্থান করছেন, যার মধ্যে রয়েছেন বহু পড়ুয়া, ব্যবসায়ী, তীর্থযাত্রী এবং পর্যটক। চলতি ইরান-যুক্তরাষ্ট্র-ইজরায়েল সংঘাতের আবহে এটি ভারত সরকারের অষ্টম সতর্কবার্তা (Advisory)। গত ২৮ ফেব্রুয়ারি থেকেই পশ্চিম এশিয়ার পরিস্থিতির ওপর কড়া নজরদারি (Monitoring) রাখছে সাউথ ব্লক। নাগরিকদের দেশে ফেরার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং তাঁদের নিরাপদে দেশত্যাগ নিশ্চিত করতে বিশেষ হেল্পলাইনও (Helpline) সক্রিয় করা হয়েছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানে থাকা ভারতীয়দের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
