দুবাই হয়ে লন্ডনে পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী, কে কে আছেন সঙ্গে?
Connect with us

বিশ্বের খবর

দুবাই হয়ে লন্ডনে পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী, কে কে আছেন সঙ্গে?

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: শনিবার রাত ৮টা নাগাদ কলকাতা দমদম বিমানবন্দর থেকে দুবাই পাড়ি দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এরপর আজ অর্থাৎ রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ভারতীয় সময় অনুযায়ী লন্ডনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা। লন্ডনে হাইড পার্কের কাছে থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর সপ্তাহখানেকের এই সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর।

গত শুক্রবার লন্ডন হিথ্রো বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। যার জেরে মাঝরাত পর্যন্ত বন্ধ ছিল বিমানবন্দর। শুধু তাই নয়, আগুন লাগার জন্য বাতিল করা হয়েছে অন্তত ১৩৫১টি বিমান। একাধিক বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভারত থেকে লন্ডনগামী সমস্ত বিমান এদিনের জন্য বাতিল করেছে এয়ার ইন্ডিয়াও।

আরও পড়ুন – বদলে গেল মুখ্যমন্ত্রীর বিলেত কর্মসূচি! আজ দুবাইয়ের পথে মমতা

প্রথমে ঠিক হয়েছিল ২২শে মার্চ শনিবার সকালে বিমানে করে ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু, লন্ডনে অগ্নিকান্ড ঘটার পর তা স্থগিত হয়ে যায়। তার জেরে পিছিয়ে দিতে হয় মুখ্যমন্ত্রীর বিমানের সময়ও। অবশেষে কনকনে ঠান্ডা, মেঘলা আকাশ, এসবের মধ্য দিয়ে লন্ডন পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মেঘলা আবহাওয়ার জেরে বর্তমানে তাপমাত্রার পারদ কমে দাঁড়িয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। তারই মাঝে দুবাই হয়ে লন্ডনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
ads

মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে সঙ্গী হয়ে সঙ্গে আছেন মুখ্যসচিব মনোজ পন্থ, বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর সিকিওরিটি পীযূষ পাণ্ডে। এর সঙ্গে রয়েছেন WBTC-এর বেশ কয়েকজন আধিকারিকও। মমতার সঙ্গে এদিন লন্ডনে পৌঁছেছেন উমেশ চৌধুরী, সন্তোষ বাঙ্গার শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মহঙ্কা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও এই সফরে সঙ্গী হয়েছেন মুখ্যমন্ত্রীর ।

আরও পড়ুন – সাতদিনের লন্ডন সফরে মমতা! দল সামলাবেন কারা? জানালেন নাম