আমেরিকায় ভারতীয় বাবা-মেয়েকে গুলি করে হত্যা, গ্রেফতার অভিযুক্ত
Connect with us

ভাইরাল খবর

আমেরিকায় ভারতীয় বাবা-মেয়েকে গুলি করে হত্যা, গ্রেফতার অভিযুক্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এক ভারতীয় তরুণী ও তাঁর বাবাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় একটি দোকানে কর্মরত ২৪ বছর বয়সী ঊর্মি পটেল এবং তাঁর বাবা প্রদীপ পটেল (৫৬) বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তের হামলার শিকার হন। দোকানে ঢুকে এক যুবক তাঁদের উপর গুলি চালালে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয় এবং মেয়ে হাসপাতালে মারা যান।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে ভার্জিনিয়ার অ্যাকোম্যাক কাউন্টিতে।  বৃহস্পতিবার সকালে সেখানে মদ কিনতে যান এক যুবক। অভিযোগ, দোকানে ঢুকেই হম্বিতম্বি শুরু করেন তিনি। এবং দোকানে প্রবেশ করেই মালিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। অভিযোগ, কেন আগের রাতে দোকান বন্ধ ছিল, তা নিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি আচমকা গুলি চালিয়ে দেন। সন্দেহভাজন ওই যুবকের নাম জর্জ ফ্রেজ়িয়ার ডেভন হোয়ারটন (৪৪)। ঘটনার পর পুলিশ তাঁকে দ্রুত গ্রেফতার করেছে এবং তাঁর বিরুদ্ধে হত্যা-সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ দীর্ঘ তদন্তের পর সুশান্ত মামলার সমাপ্তি, আত্মহত্যার কারণ নিশ্চিত

পুলিশ তদন্ত চালিয়ে দেখছে, হামলাকারীর সঙ্গে পটেল পরিবারের আগে থেকে কোনো বিরোধ ছিল কি না বা হত্যার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না। নিহতরা ভারতের গুজরাত রাজ্যের মেহসানা জেলার বাসিন্দা ছিলেন। ছয় বছর আগে তাঁরা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানকার একটি দোকানে কাজ করতেন।

Advertisement
ads

এই হত্যাকাণ্ড ভারতীয় প্রবাসী মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। উল্লেখ্য, কয়েক মাস আগেও যুক্তরাষ্ট্রে এক ভারতীয় নাগরিককে একই ধরনের ঘটনায় প্রাণ হারাতে হয়েছিল। উত্তর ক্যারোলিনায় ডাকাতির সময় গুলিতে নিহত হন ৩৬ বছর বয়সী মৈনাক পটেল। ভার্জিনিয়ার সাম্প্রতিক হত্যাকাণ্ড সেই ঘটনারই পুনরাবৃত্তি বলেই মনে করছেন অনেকে।

Continue Reading
Advertisement