দেশের খবর
ঢাকার থিঙ্ক ট্যাঙ্কের অনুষ্ঠানে ভারতের ভুল মানচিত্র! দ্ব্যর্থহীন ভাষায় কড়া প্রতিবাদ নয়াদিল্লির
ডিজিটাল ডেস্কঃ ঢাকার একটি আন্তর্জাতিক সেমিনারে (Seminar) জম্মু-কাশ্মীর নিয়ে দেখানো মানচিত্রে (Map) আপত্তি জানিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (Second Secretary) পূজা কুমারী ঝা।
ঘটনাটি ঘটে শুক্রবার ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS)-এ আয়োজিত ‘রিবিল্ডিং ট্রাস্ট, রিনিউয়িং রিজিওনাল ইন্টিগ্রেশন: পাথওয়েস ফর রিভাইটালাইজিং সার্ক’ শীর্ষক অনুষ্ঠানে। সেখানে বক্তব্য রাখছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন হাইকমিশনার (Former High Commissioner) আহমেদ তারিক করিম। বক্তৃতার সময় একটি মানচিত্র প্রদর্শন করা হয়, যেখানে জম্মু-কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে আসতেই সভার মাঝেই আপত্তি জানান পূজা ঝা।
তিনি বলেন, “স্যর, এখানে ভারতের যে মানচিত্র দেখানো হয়েছে, তাতে ভুল রয়েছে। জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ (Integral Part of India)।” (“Sir, this is an incorrect map. Jammu and Kashmir is an integral part of India.”)
बांग्लादेश की राजधानी ढाका में आयोजित विदेश नीति से जुड़े सेमिनार में भारत का गलत नक्शा पेश कर जम्मू कश्मीर को पाकिस्तान का हिस्सा दिखाने की हिमाकत बांग्लादेश की ओर से की गई, लेकिन बांग्लादेश की इस चाल पर पानी फिर गया।
भारतीय दूतावास की महिला अधिकारी पूजा झा ने बीच कार्यक्रम… pic.twitter.com/UO26bLqwXH
— BJP SC MORCHA भाजपा राष्ट्रीय अनुसूचित जाति मोर्चा (@BJPSCMorcha) July 11, 2026
এর জবাবে আহমেদ তারিক করিম জানান, ওই মানচিত্রটি শুধুমাত্র উপস্থাপনার (Presentation) উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং এটি প্রকৃত সীমান্ত (Actual Boundary) বোঝানোর জন্য নয়। তবে পূজা ঝা নিজের অবস্থান স্পষ্ট রেখে জানান, মানচিত্রের উপস্থাপন ভুল হওয়ায় বিষয়টি তুলে ধরা প্রয়োজন ছিল।
এরপর বাংলাদেশের প্রাক্তন কূটনীতিবিদ পূজার পরিচয় জানতে চান। ভারতীয় হাইকমিশনের আধিকারিক হওয়ার কথা জানার পর তিনি বিষয়টি গুরুত্ব সহকারে নথিভুক্ত করার কথা জানান।
ঘটনার ভিডিও (Video) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পূজা ঝার দৃঢ় অবস্থানের প্রশংসা শুরু হয়েছে। ভারতের সরকারি অবস্থান অনুযায়ী, জম্মু-কাশ্মীর দেশের অবিচ্ছেদ্য ও অবিচ্ছিন্ন অংশ। আন্তর্জাতিক মঞ্চেও এই অবস্থান বারবার তুলে ধরে এসেছে নয়াদিল্লি।
এই ঘটনায় ফের একবার স্পষ্ট হয়েছে, ভারতের ভূখণ্ড সংক্রান্ত কোনও ভুল উপস্থাপনার বিরুদ্ধে কূটনৈতিক স্তরে (Diplomatic Level) তাৎক্ষণিক আপত্তি জানাতে প্রস্তুত ভারত।
