উত্তর দিনাজপুর
রঙ খেলা উপলক্ষ্যে সক্রিয় পুলিশ, উত্তর দিনাজপুর জেলায় উদ্ধার প্রচুর অবৈধ মদ
নিজস্ব সংবাদদাতা , উত্তর দিনাজপুর , ২৮ মার্চ : বসন্ত উৎসবকে কেন্দ্র করে পুলিশি অভিযানে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে উদ্ধার হলো প্রচুর পরিমাণে অবৈধ মদ।
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এবং করণদিঘি থানা এলাকার বিভিন্ন এলাকায় মদের ঠেকে অভিযান চালায় পুলিশ। এঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বসন্ত উৎসবকে শান্তিপূর্ণ রাখতে এবং মদ খেয়ে গন্ডগোল রোধে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি টহলদারি শুরু করেছে পুলিশ৷ পাশাপাশি সন্ধ্যে এবং রাতের দিকে অভিযান চালাচ্ছে পুলিশ। জানা গেছে করণদিঘী এবং রায়গঞ্জ থানার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে অবৈধ মদের সহ গ্রেফতার করা হয়েছে। ধৃতদের রবিবার আদালতে তোলা হয়।
