সোশ্যাল মিডিয়া
ধর্মেন্দ্রজি আগেই মারা গেছেন, দাবি রাখির, তোলপাড় সোশাল মিডিয়ায়
ডিজিটাল ডেস্কঃ সোমবার (Monday, ২৪ November) বলিউডের কিংবদন্তি (Legendary) অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra) না ফেরার দেশে পাড়ি দেন। দেশের বিভিন্ন প্রান্তে শোকের (Mourning) ছায়া নেমে আসে। তবে এই শোকের আবহে বিতর্ক তৈরি করেছেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। রাখি দাবি করেন, “দিন কয়েক আগে ধর্মেন্দ্রজির মৃত্যু (Death) হয়ে গেছে। এখন এসব নিয়ে নাটক (Drama) চলছে।”
মুম্বইয়ের (Mumbai) এক অনুষ্ঠানে সাংবাদিকরা রাখিকে ধর্মেন্দ্র প্রয়াণের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, “২-৩ দিন আগে ধরমজি মারা গেছেন। অনেকেই আমাকে একথা বলেছেন। আমার স্বপ্নেও দেখা দিয়েছেন। হাসপাতালের চিকিৎসকরাও জানিয়েছিলেন।”
View this post on Instagram
রাখির মন্তব্যের পর সোশাল মিডিয়ায় (Social media) নিন্দার ঝড় ওঠে। ধর্মেন্দ্র অনুরাগীরা (Fans) কটাক্ষ করে রাখিকে ‘নির্লজ্জ’ বলে। কেউ কেউ সানি দেওলের (Sunny Deol) সিনেমা বয়কটের ডাকও দেন। রাখি বলেন, “আমার খুব খারাপ লেগেছে, ভক্তরা শেষবার ধরমজি দেখেননি। উনি আমারও হিরো।”
এই মন্তব্যের সঙ্গে একাংশ নেটিজেনরা সহমত পোষণ করলেও ধর্মেন্দ্রর শেষযাত্রা নিয়ে ‘নাটক’ শব্দটি নিয়ে আপত্তি প্রকাশ করেছেন অনেকে। নেটপাড়ায় এ নিয়ে তুমুল বিতর্ক (Controversy) চলছে।
