Connect with us

বিনোদন

অসুস্থ বাবা, স্থগিত বিয়ে, আর সোশালে ভাইরাল স্ক্রিনশট! সত্যিই কি সম্পর্কে ফাটল ধরল? স্মৃতি-পলাশের মধ্যে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মন্ধানার বিয়েতে হঠাৎই ছন্দপতন। রবিবার বিয়ের আসরে অসুস্থ হয়ে পড়েন তাঁর বাবা, ও বর পলাশ। ফলে আপাতত স্থগিত করা হয় স্মৃতি ও তাঁর হবু স্বামী পলাশ মুচ্ছল-এর বিয়ে। মেহেন্দি, গায়েহলুদ (Gaye Holud), সঙ্গীত—সব অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরও আনন্দের পরিবেশ মুহূর্তে বদলে যায়। এর মধ্যেই নতুন বিতর্ক ঘিরে ধরে পলাশকে।

থানের কোরিওগ্রাফার মেরি ডি’কোস্টা (Mary D’costa) সামাজিক মাধ্যমে দাবি করেন, পলাশ নাকি তাঁকে একটি হোটেলে একসঙ্গে সাঁতার কাটতে (Swimming) যাওয়ার প্রস্তাব দেন। ভাইরাল হওয়া স্ক্রিনশট অনুযায়ী, মেরি প্রশ্ন তুলেছিলেন, “তুমি তো সম্পর্কে আছ?” উত্তরে পলাশ নাকি বলেন, “সম্পর্কে থাকলেও একসঙ্গে সাঁতার কাটা যায়।” এমনকি লং ডিসট্যান্স (Long Distance) সম্পর্কের কারণে স্মৃতির সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে, এমন কথাও কথোপকথনে দেখা গিয়েছে বলে দাবি নেটিজেনদের।

অন্য স্ক্রিনশটগুলিতে দেখা যায়, পলাশ নাকি মেরির সঙ্গে দেখা করতে খুবই আগ্রহী ছিলেন। আশপাশের মানুষ চিনে ফেলতে পারে—এই উদ্বেগও নাকি প্রকাশ করেছিলেন মেরি, এবং তাঁকে আশ্বস্ত করেন পলাশ। যদিও এসব স্ক্রিনশটের সত্যতা এখনো যাচাই করা যায়নি, এবং স্মৃতি বা পলাশ—কেউই বিষয়টি নিয়ে মন্তব্য করেননি।

স্মৃতির বাবা অসুস্থ হওয়ার পর মুচ্ছল পরিবার সাংলি (Sangli) থেকে ফিরে যায়। এরপর পলাশও সোমবার সকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও পরে ছাড়া পান। সন্ধ্যায় পলাশের দিদি পলক মুচ্ছল জানিয়ে দেন—বিয়ে আপাতত স্থগিত। এদিকে স্মৃতি নিজের ইনস্টাগ্রাম থেকে বিয়ের যাবতীয় ছবি মুছে ফেলেছেন। তাঁর বন্ধু জেমাইমা রডরিগেজ ও শ্রেয়াঙ্কা পাটিলও একই কাজ করেন।

এদিকে সূত্রের দাবি, মেরি ডি’কোস্টা স্মৃতির পুরনো বন্ধু। জল্পনা ছড়াতেই মেরি তাঁর সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত ছবি মুছে ফেলেন। ফলে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। নেটদুনিয়ায় প্রশ্ন—‘পালরিতি’ জুটি কি আদৌ শেষ পর্যন্ত একসঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন?

Advertisement
ads
Continue Reading
Advertisement