টোটোতে থাকা তরুণীদের লক্ষ্য করে গোপনাঙ্গ দেখিয়ে অশালীন অঙ্গভঙ্গি,ভিডিও ভাইরাল
Connect with us

ভাইরাল খবর

টোটোতে থাকা তরুণীদের লক্ষ্য করে গোপনাঙ্গ দেখিয়ে অশালীন অঙ্গভঙ্গি,ভিডিও ভাইরাল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এক চরম লজ্জাজনক ও নিন্দনীয় ঘটনায় উত্তাল পূর্ব বর্ধমানের বিবেকানন্দ কলেজ মোড়। টোটোতে (Toto) চড়ে যাচ্ছিলেন চার তরুণী। হঠাৎই তাঁদের পিছু নেয় এক বাইকআরোহী যুবক। মুখে মাস্ক (Mask) পরে, বাইক চালাতে চালাতে খুলে ফেলেন প্যান্টের চেন। এরপর প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি (Obscene Gesture) শুরু করেন তিনি। বারবার গোপনাঙ্গ (Genital) প্রদর্শন করেন টোটোর দিকে।

এই অপ্রীতিকর দৃশ্য এক তরুণী ক্যামেরাবন্দি করে সোশাল মিডিয়ায় (Social Media) পোস্ট করেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ঘটনার সময় ওই এলাকায় ছিল যথেষ্ট ভিড়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এই যুবক কীভাবে এতটা সাহস পেল প্রকাশ্যে এমন অশালীন আচরণ করতে?

ভিডিও দেখে অনেকেই যুবকের মানসিক স্বাস্থ্যের প্রশ্ন তুলেছেন। কেউ কেউ তাঁকে বিকৃতরুচি সম্পন্ন বলেও আখ্যা দিয়েছেন।

Advertisement
ads

সোশাল মিডিয়ায় পোস্ট করা তরুণীর দাবি অনুযায়ী, অভিযুক্ত যুবকের নাম বাবু বিশ্বাস। তিনি স্থানীয় বাসিন্দা বলেই জানা গিয়েছে। মুখে মাস্ক পরে নিজের পরিচয় গোপন করতে চাইলেও ভিডিও দেখে অনেকেই তাঁকে শনাক্ত করেছেন বলে দাবি।

ভিডিওটি নজরে আসার পর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বর্ধমান সাইবার থানার পুলিশ (Cyber Police)। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তের খোঁজ চলছে এবং খুব দ্রুত তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওই চার তরুণী আতঙ্কিত, এবং নারী নিরাপত্তা (Women’s Safety) নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশের প্রশ্ন—এই যুবক এর আগেও এমন কাজ করেছেন কি না, বা এর পেছনে কোনও পূর্বপরিকল্পনা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
ads