বিজেপিতে যোগ দিচ্ছেন প্রসেনজিৎ-পুত্র? সুকান্ত মজুমদারের সঙ্গে তৃষাণজিতের ছবি ঘিরে জল্পনা
Connect with us

ভাইরাল খবর

বিজেপিতে যোগ দিচ্ছেন প্রসেনজিৎ-পুত্র? সুকান্ত মজুমদারের সঙ্গে তৃষাণজিতের ছবি ঘিরে জল্পনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) নির্ঘণ্ট ঘোষণা হতেই টলিপাড়ার অন্দরে বইতে শুরু করেছে রাজনীতির হাওয়া। বিশেষ করে সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের (Trishanjit Chatterjee) একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এখন টক অব দ্য টাউন। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সাথে একটি ছবি পোস্ট করে ‘জয় শ্রীরাম’ লিখেছেন তৃষাণজিৎ। আর এই ক্যাপশন ঘিরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে- তবে কি এবার সরাসরি রাজনীতিতে (Politics) পা রাখছেন মেগাস্টার পুত্র?

ঘটনার সূত্রপাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ‘পদ্মশ্রী’ (Padma Shri) সম্মানে ভূষিত হওয়ার পর তাঁকে অভিনন্দন জানাতে বালিগঞ্জের বাসভবন ‘উৎসব’-এ গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সাথে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষও। সেই সময় সুকান্ত মজুমদার অভিনেতার হাতে রামলালার (Ram Lalla) প্রতিকৃতি তুলে দিয়েছিলেন। তখন বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছিল যে, এই সাক্ষাতের পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য (Political Agenda) নেই।

Advertisement
ads

তবে ভোট ঘোষণার ঠিক পরেই তৃষাণজিৎ কেন সেই পুরনো ছবি পোস্ট করে রাম নাম করলেন, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বরাবরই নিজেকে সরাসরি দলীয় রাজনীতির ঊর্ধ্বে রেখেছেন। কিন্তু তাঁর ছেলের এই ইঙ্গিতপূর্ণ (Suggestive) পোস্টটি গেরুয়া শিবিরের প্রতি তাঁর সমর্থনেরই বহিঃপ্রকাশ কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যদিও এই বিষয়ে প্রসেনজিৎ বা তৃষাণজিতের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি (Statement) মেলেনি, তবে টলিউডের ‘তাজা রক্ত’ কি এবার পদ্ম শিবিরে যোগ দিচ্ছে, তা নিয়ে উত্তর খুঁজছে রাজনৈতিক কারবারিরা।

Continue Reading
Advertisement