ট্রাম্প ঘুমেই কাটালেন তিন ঘণ্টা ক্যাবিনেট বৈঠক! সোশাল মিডিয়া থেকে রাতভর পোস্ট
Connect with us

বিশ্বের খবর

ট্রাম্প ঘুমেই কাটালেন তিন ঘণ্টা ক্যাবিনেট বৈঠক! সোশাল মিডিয়া থেকে রাতভর পোস্ট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর নিজের বয়স নিয়ে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনকে আক্রমণ করা ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবার নিজেই বিতর্কে। সম্প্রতি তিন ঘণ্টা চলা ক্যাবিনেট বৈঠকে (Cabinet Meeting) বসে বসে ঢুলতে দেখা গেছে ৭৯ বছরের রিপাবলিকান নেতাকে। ভিডিওতে দেখা যায়, বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক (Howard Lutnick) কথা বলার সময় ট্রাম্পের চোখ বারবার বুজছে এবং শেষ পর্যন্ত পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বিবেচনায় আসছে, কেন এত ক্লান্ত ছিলেন ট্রাম্প। জানা যায়, তিনি নিজস্ব সোশাল মিডিয়া (Truth Social)–এ সন্ধ্যা সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত ১৬০টির বেশি পোস্ট করেন, এমনকি ভোর ৫:৪৮ মিনিটেও একটি পোস্ট। প্রেসিডেন্টের দাবি, দীর্ঘ সোশাল মিডিয়া ব্যবহার এবং রাতের কাজের জন্য ঘুমের সময় নিজে নিয়ন্ত্রণ করেছেন।

Advertisement
ads

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট (Caroline Leavitt) বলেন, “প্রেসিডেন্ট মনোযোগ সহকারে বৈঠক শুনেছেন এবং পুরো তিন ঘণ্টা পরিচালনা করেছেন।” তবে ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন আগেও উঠেছে, যেমন নিউ ইয়র্কে চলা মামলার সময় ঢুলতে দেখা গিয়েছিল।

সামাজিক ও রাজনৈতিক মহলে বিতর্কের কারণে, ট্রাম্পের নিজস্ব ঘুম ভিডিও নিয়ে ‘স্লিপি জো’ কটাক্ষের জবাব হিসেবে আলোচনার ঝড় শুরু হয়েছে। হোয়াইট হাউস যতই দাবী করুক, তবুও চর্চা থামছে না।

Continue Reading
Advertisement