করোনা আক্রান্ত রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
Connect with us

রাজ্যের খবর

করোনা আক্রান্ত রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৭ সেপ্টেম্বর :    রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন একাধিক মন্ত্রী থেকে শুরূ করে বিধায়কেরা। করোনা আক্রান্ত হয়েছিলেন মন্ত্রী সুজিত বসু, স্বপন দেবনাথ সহ অন্যান্যরা। এবারে করোনা আক্রান্ত হলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা চলছে তার।

সূত্রের খবর, দলীয় কাজে শহরের বাইরে গিয়েছিলেন মন্ত্রী। সেখান থেকে ফিরে এসে করোনার উপসর্গ থাকায় কোভিড টেস্ট করান তিনি। রবিবার রিপোর্ট এলে দেখা যায় তার রিপোর্ট পজিটিভ। বাড়ির সদস্যদের সুরক্ষার কথা ভেবে তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় শহরের একটি বেসরকারী হাসপাতালে।

উল্লেখ্য, এর আগে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন সস্ত্রীক দমকলমন্ত্রী সুজিত বসু, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। দুজনেই করোনা মুক্ত হয়েছেন। আর এবারে করোনা আক্রান্ত হলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।