উর্বশীর মন্তব্য ঘিরে বিতর্ক! এবার সংবাদমাধ্যমের দিকেই আঙুল তুললেন অভিনেত্রী
Connect with us

সোশ্যাল মিডিয়া

উর্বশীর মন্তব্য ঘিরে বিতর্ক! এবার সংবাদমাধ্যমের দিকেই আঙুল তুললেন অভিনেত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল দেস্কঃ “উর্বশী রাউটেলা” এই নাম টার সাথেই যেন কন্ট্রভারসি অনেক পুরনো সম্পর্ক। তেমনই উর্বশী  সম্প্রতি আরও এক সমস্যার মধ্যে পরেছেন তিনি।  উত্তরাখণ্ডে মন্দির, নাম ‘উর্বশী মন্দির’, আর সেখানে অভিনেত্রীকে পুজো—এই দাবিই রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী উর্বশী রাউতেলার এক সাক্ষাৎকার ঘিরে শুরু হওয়া এই বিতর্কে এবার নতুন মোড়। মুখ খুলেছেন খোদ উর্বশী, আর সটান দায় চাপিয়েছেন সংবাদমাধ্যমের ঘাড়ে।

সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে উর্বশী বলেছিলেন, বদ্রীনাথ ধামের কাছেই এমন একটি মন্দির রয়েছে, যেখানে তাঁর নামের উল্লেখ রয়েছে। অভিনেত্রীর দাবি, এই কথাকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। তিনি নাকি বলেননি, ওই মন্দির তাঁর নামে তৈরি। উর্বশীর প্রতিক্রিয়া, “আমি কেবল বলেছিলাম, বদ্রীনাথের কাছাকাছি এমন এক জায়গা আছে, যেটি উর্বশী নামে পরিচিত। কিন্তু এটাকে ঘুরিয়ে এমনভাবে দেখানো হয়েছে যেন আমি বলেছি, সেই মন্দিরে আমাকে পুজো করা হয়। এমন ভুল ব্যাখ্যা ছড়ানোটা দুঃখজনক।”

আরও পড়ুনঃ উর্বশীর মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়, ক্ষুব্ধ বদ্রীনাথ ধামের পুরোহিত ও স্থানীয়রা

তিনি আরও বলেন, “শ্রোতারা যদি কথা পুরো শোনার বদলে শব্দ বেছে নিয়ে নিজস্ব ব্যাখ্যা দাঁড় করান, তাহলে ভুল বোঝাবুঝি হবেই। আমি কখনও বলিনি, মন্দিরটা আমার। এমনকি ‘উর্বশী মন্দির’ কথাটাও ব্যবহার করিনি। শুধু বলেছি, আমার নামের সঙ্গে জায়গাটির মিল রয়েছে।” এই প্রসঙ্গে অভিনেত্রীর টিম থেকেও একটি লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়, “উর্বশী কেবল একটি সাংস্কৃতিক নির্দিষ্টতা উল্লেখ করেছিলেন। যাঁরা সেটিকে বিকৃতভাবে তুলে ধরেছেন, তাঁদের আইনি নোটিস পাঠানোর কথাও বিবেচনা করা হচ্ছে।”

Advertisement
ads

বিবৃতিতে আরও দাবি, দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় উর্বশীকে ‘দমদমি মা’ বলেও ডাকতেন সহপাঠীরা। সেই পরিচয় নিয়েও সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় রকমারি ব্যাখ্যা তৈরি হয়েছে। উর্বশীর টিমের সাফ কথা, “অভিনেত্রীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালানো হচ্ছে। তথ্য যাচাই না করে মন্তব্য করা মানে দায়িত্বজ্ঞানহীনতা।”

উল্লেখ্য, প্রথমবার যখন উর্বশী এই মন্তব্য করেন, তখনই হিন্দু ধর্মীয় নেতাদের একাংশ কড়া প্রতিক্রিয়া জানায়। তাঁদের অভিযোগ ছিল, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে এবং এমন মন্তব্য অনুচিত।

তবে সাম্প্রতিক ব্যাখ্যায় অভিনেত্রী বোঝাতে চেয়েছেন, তাঁর বক্তব্য মূলত ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তিনি এমন কোনও দাবি করেননি যা ধর্মীয় আবেগে আঘাত করতে পারে। এখন দেখার, এই ব্যাখ্যার পর বিতর্ক থামে কিনা, নাকি আবারও নতুন করে উস্কে ওঠে বিতর্কের আঁচ।

Advertisement
ads
Continue Reading
Advertisement