শীতলকুচি কাণ্ডে রাহুল সিনহার মন্তব্যে বিতর্ক
Connect with us

ভোটের খবর

শীতলকুচি কাণ্ডে রাহুল সিনহার মন্তব্যে বিতর্ক

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১২ এপ্রিল : চতুর্থ দফা ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনা নিয়ে তুঙ্গে রাজনীতি। একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত তৃণমূল বিজেপি।

এই পরিস্থিতিতে বিজেপি নেতাদের একের পর এক মন্তব্যে বিতর্ক দেখা দিয়েছে। এবার হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা বলেন, “চার নয়, আটজনকে গুলি করে মারা উচিত ছিল।”শীতলকুচি কাণ্ড নিয়ে ক্রমশই চড়ছে রাজনৈতিক তরজা। রাহুল সিনহা বলেন, “ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে যারা গুলি করেছে, তাদের নেত্রী আসলে মমতা বন্দ্যোপাধ্যায়। ওঁর দিন শেষ হয়ে গিয়েছে। মস্তানরাজ কায়েম করে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে চলেছেন।” এরপরই জুড়ে দেন, “শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী ঠিক কাজ করেছে। তাদের উপর বোমা ছোঁড়া হচ্ছে। আবারও গোলমাল করলে এই জবাবই দেবে। আটজনকে গুলি করে মারা উচিত ছিল। কেন চারজনকে মারল? এর জন্য বাহিনীকেই শোকজ করা উচিত।”