কয়লা পাচার কান্ডে এবারে সিবিআই তলব করল বাঁকুড়ার পুলিশ সুপারকে
Connect with us

রাজ্যের খবর

কয়লা পাচার কান্ডে এবারে সিবিআই তলব করল বাঁকুড়ার পুলিশ সুপারকে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১২ এপ্রিল : কয়লা পাচারকান্ডে আরও এক পুলিশ আধিকারিককে তলব সিবিআই-এর ৷ এবার বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে তলব করলো সিবিআই।

মঙ্গলবারই নিজাম প্যালেসে ওই আইপিএস-কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই মামলায় এর আগে বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, কয়লা পাচারের সঙ্গে কোটেশ্বর রাওয়ের যোগাযোগ পাওয়া গিয়েছে। কয়লা পাচারের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন অভিযুক্তের বাড়িতে তল্লাশির সময় নথি থেকে তাঁর নাম পাওয়া গেছে।সূত্রের খবর, গত ২ বছর ধরে বাঁকুড়ার পুলিশ সুপার থাকাকালীন কোটেশ্বর রাওয়ের কাছে কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল। কিন্তু তিনি সেসব গ্রাহ্য করেননি। এই তথ্য পেয়ে সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়।কয়লা ও গরু পাচারকাণ্ডের তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। মামলার জাল গোটাতে তৎপর সিবিআই গোয়েন্দারা। ভারত ও বাংলাদেশে ছড়িয়ে থাকা এই চক্রের চাঁইদের ধরতে নানা পদক্ষেপ করা হচ্ছে। ইতিমধ্যেই এই মামলায় অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশকে গ্রেফর করা হয়েছে। এবার তলব করা হল পুলিশের বড় কর্তাকে।