ভাইরাল খবর
চাকরি হারানোদের জন্য ‘বিকল্প পথ’-এর ইঙ্গিত মুখ্যমন্ত্রীর, গ্রুপ সি-তে সুযোগের আভাস
ডিজিটাল ডেস্কঃ শিক্ষক দিবসের (Teachers’ Day) প্রাক্কালে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে ‘শিক্ষারত্ন’ (Shiksharatna) সম্মান প্রদান অনুষ্ঠানে তিনি জানান, শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারানো প্রার্থীরা আবার শিক্ষক পদে ফিরতে পারবেন না—তবে তাঁদের জন্য গ্রুপ সি-তে (Group C) নতুন করে সুযোগ তৈরি করা যায় কিনা, সেই বিষয়ে সরকার আইনি পরামর্শ নিচ্ছে।
মুখ্যমন্ত্রীর কথায়, “যাঁরা চাকরি হারিয়েছেন বা অপমানিত হয়েছেন, তাঁরা শিক্ষক হতে পারবেন না। তবে আমরা চাই তাঁদের বিকল্প কোনও সুযোগ দেওয়া হোক।”
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই ইঙ্গিত অনেকের কাছেই আশার আলো। তিনি আরও জানান, প্রায় ৫৬,000 শিক্ষক পদ এখনও শূন্য রয়েছে। আগামী ২-৩ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এর পরেই গ্রুপ সি এবং গ্রুপ ডি (Group D) নিয়োগ শুরু হবে বলে জানান তিনি।
উল্লেখযোগ্যভাবে, মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রার্থীদের অভিজ্ঞতা পুনর্বিবেচনা করার জন্য ক্যাবিনেট সচিবকে (Cabinet Secretary) নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৬ সালের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বহু প্রার্থী চাকরি হারিয়েছেন। সুপ্রিম কোর্ট (Supreme Court) ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, অভিযুক্তরা নতুন পরীক্ষায় বসতে পারবেন না। সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর মন্তব্য রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থীর কাছে এক নতুন আশার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
সম্মানপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে বার্তায় মমতা বলেন, “শুধু পড়ানোই নয়, মূল্যবোধ ও নৈতিকতা শেখান। তবেই ভবিষ্যৎ প্রজন্ম সঠিক পথে চলবে।”
